
বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগে জারি করা নির্দেশনা অনুযায়ী এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে প্রাথমিকভাবে এক লাখ টাকা গ্রহণ করা হচ্ছিল। তবে বর্তমানে ২০২৪ সালের ৬ নভেম্বরের জারি করা প্রজ্ঞাপনের ভর্তি ও ইন্টার্নশিপ ফি আদায় পদ্ধতি অনুসরণ করতে হবে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোকে।
বর্তমানে ঐচ্ছিক মাইগ্রেশন কার্যক্রম চলমান।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বেসরকারি এমবিবিএস ও বিডিএস মাইগ্রেশন, ২৫ মার্চের এক চিঠিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল কলেজ-ডেন্টাল কলেজ-ইউনিটগুলো এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের থেকে প্রাথমিকভাবে এক লাখ টাকা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। বর্তমানে ঐচ্ছিক মাইগ্রেশন কার্যক্রম চলমান। ঐচ্ছিক মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী থেকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার ২০২৪ সালের ৬ নভেম্বরের ৬৪৯ নম্বর প্রজ্ঞাপনে উল্লিখিত ভর্তি ও ইন্টার্নশিপ ফি আদায় পদ্ধতি অনুসরণ করার জন্য বলা হলো।