এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

২৫. অর্থনীতির অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?

ক. ডেভিড রিকার্ডো

খ. অ্যাডাম স্মিথ

গ. অধ্যাপক এল. রবিন্স

ঘ. অধ্যাপক মার্শাল

২৬. অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো—

i. অর্থ উপার্জন

ii অভাব পূরণের জন্য অর্থ ব্যয়

iii. চাহিদা পূরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হলে মানুষ কী করবে?

ক. ভোগ বন্ধ করবে

খ. ভোগ করবে

গ. বাজার ছেড়ে চলে যাবে

ঘ. ভোগ করবে না

২৮. মুদ্রা ছাপানোর ক্ষমতা কার হাতে থাকে?

ক. অর্থ মন্ত্রণালয়ের

খ. কেন্দ্রীয় ব্যাংকের

গ. বাণিজ্যিক ব্যাংকের

ঘ. সরকারের

২৯. দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যাওয়ার নাম কী?

ক. মূল্যস্ফীতি খ. মুদ্রাস্ফীতি

গ. সংকটাপন্ন অবস্থা

ঘ. পণ্য সংকট

৩০. মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে সম্পর্ক কীরূপ?

ক. বিপরীতমুখী খ. সমমুখী

গ.একমুখী ঘ. উভয়মুখী

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. ক