আলিম পরীক্ষা ২ ডিসেম্বর শুরু, সূচি প্রকাশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চলতি বছরের আলিম পরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে। ১৯ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। আজ রোববার (৩ অক্টোবর) আলিম পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। চলতি বছরের আলিম পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসতে হবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিনে কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হওয়া এসব পরীক্ষা চলবে ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথমে বহুনির্বাচনী ও পরে লিখিত অংশের পরীক্ষা নেওয়া হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।