
অধ্যায় ৬
সংক্ষিপ্ত প্রশ্ন
প্রশ্ন: হিমাগারে সংরক্ষণ করা হয় এমন তিনটি খাদ্যের নাম লেখো।
উত্তর: হিমাগারে সংরক্ষণ করা যায় এমন তিনটি খাদ্য হলো—
১. মাছ
২. মাংস ও
৩. শাকসবজি।
প্রশ্ন: কী ধরনের খাবার ভিটামিন ও খনিজ লবণের উৎস?
উত্তর: যেকোনো ধরনের ফল যেমন: আম, আপেল, কমলা ইত্যাদি ভিটামিন ও খনিজ লবণের উৎস।
প্রশ্ন: কৃত্রিম রং মেশানো খাবার খেলে হয় কী রোগ হয়?
উত্তর: কৃত্রিম রং মেশানো খাবার খেলে তিনটি রোগ হয়—
১. ক্যানসার
২. অমনোযোগিতা ও
৩. অস্থিরতা।
প্রশ্ন: কীভাবে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া সম্ভব!
উত্তর: খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়।
প্রশ্ন: হিমাগারে কী সংরক্ষণ করা যায়?
উত্তর: হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করা যায়।
প্রশ্ন: সঠিক পরিমাণ পুষ্টির উপাদান কেন প্রয়োজন?
উত্তর: কর্মক্ষম থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টির উপাদান প্রয়োজন।
প্রশ্ন: অপুষ্টিজনিত কারণে শিশুর কী হয়?
উত্তর: অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়।
প্রশ্ন: অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে শিশুর কী হতে পারে?
উত্তর: অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে শিশুর ওজনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণ কেন করতে হয়?
উত্তর: বছরের সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না। এই সমস্যা দুর করেত খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয়।
প্রশ্ন: রোদে শুকিয়ে সংরক্ষণ হয় এমন খাদ্যের নাম লেখো।
উত্তর: রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় এমন খাদ্য হলো চাল, ডাল ও গম।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণ খাবারে কী জন্মাতে বাধা দেয়?
উত্তর: খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়।
প্রশ্ন: ছয়টি খাদ্যদল কী কী?
উত্তর: ছয়টি খাদ্যদল হলো—
১. খাদ্যশস্য ও আলু
২. শাকসবজি
৩. ফলমূল
৪. মাছ, মাংস, ডাল
৫. দুগ্ধজাতীয় খাদ্য
৬. তেল ও চর্বি।