
নেকলেস
১৪. মসিঁয়ে হাতে কী নিয়ে ঘরে ফিরছিল?
ক. হীরার আংটি খ. বড় খাম
গ. দামি শাড়ি ঘ. একটি ফুল
১৫. মসিঁয়ের হাতের কার্ডটিতে কোন তারিখের কথা উল্লেখ রয়েছে?
ক. ২৮ ফেব্রুয়ারি খ. ২৮ জানুয়ারি
গ. ১৮ ফেব্রুয়ারি ঘ. ১৮ জানুয়ারি
১৬. প্যারিতে সন্ধ্যার পর কী দেখা যেত?
ক. বোরাক খ. টুলেটুলি
গ. নিশাচর ঘ. পাইক
১৭. মসিঁয়ে কত অর্থ সঞ্চয় করেছিল?
ক. এক শ ফ্রাঁ খ. দুই শ ফ্রাঁ
গ. তিন শ ফ্রাঁ ঘ. চার শ ফ্রাঁ
১৮. মাদাম লোইসেল মানস পরিবর্তনের স্বরূপ—
i. সামাজিক প্রেক্ষাপট
ii. বাস্তব জীবনবোধ
iii. আর্থিক দীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও ।
ইসমিতা দরিদ্র ঘরে জন্মগ্রহণ করলেও ভাগ্য বদলাতে আপ্রাণ চেষ্টা করে। নিয়তির বিরুদ্ধে সংগ্রাম করে সে তার অবস্থান বদলে দেয়।
১৯. উদ্দীপকের ইসমিতা ভাগ্য গড়ার কারিগর হিসেবে ‘নেকলেস’ গল্পে কোন চরিত্রের বৈপরীত্য প্রকাশ পেয়েছে?
ক. মাতিলদা খ. ফোরস্টিয়ার
গ. মসিঁয়ে ঘ. মাদাম জর্জ
২০. ইসমিতার মতো উক্ত চরিত্র ভাগ্য পরিবর্তনে যে ভূমিকা গ্রহণ করতে পারত—
i. কঠোর পরিশ্রম
ii. পরিমিত জীবন চালনা
iii. উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ।
২১. উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?
ক. নেকলেস খ. আহ্বান
গ. মাসি-পিসি ঘ. বিড়াল
২২. উদ্দীপকের বিষয়টি গল্পের কোন দিকটিকে প্রকাশ করে?
ক. মাতিলদার নৈতিকতা
খ. মাতিলদার দরিদ্রতা
গ. মাতিলদার উচ্চাভিলাষিতা
ঘ. মাতিলদার উদারতা
সঠিক উত্তর
নেকলেস: ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা