
অধ্যায় ৫
১. পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড?
ক. শেয়ার সংখ্যা
খ. শেয়ারহোল্ডারদের দায়
গ. শেয়ারহোল্ডারদের সংখ্যা
ঘ. পরিচালকের সংখ্যা
২. নিচের কোনটি একটি পাবলিক লিমিটেড কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল?
ক. পরিমেল নিয়মাবলি
খ. বিবরণপত্র
গ. পরিমেলবন্ধ
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র
৩. পদ্মা ব্যাংক লিমিটেডের মালিকানার ধরন কেমন?
ক. প্রাইভেট লিমিটেড কোম্পানি
খ. সমবায় সমিতি
গ. পাবলিক লি. কোম্পানি
ঘ. অংশীদারি ব্যবসায়
৪. প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রসঙ্গে নিচের কোন উক্তি সঠিক নয়?
ক. কোম্পানির পরিচালকের অবসর গ্রহণের বাধ্যবাধকতা নেই
খ. এ কোম্পানির শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই
গ. সর্বনিম্ন দুজন সদস্যের সমন্বয়ে এ কোম্পানি গঠন করা হয়
ঘ. এ কোম্পানির শেয়ার বিক্রয়ের জন্য বিবরণপত্র ইস্যু করার দরকার নেই
৫. নিচের কোনটি স্মারকলিপির ধারা?
ক. পরিচালকের ক্ষমতা
খ. মুনাফা বন্টন
গ. হিসাব ও নিরীক্ষা
ঘ. শেয়ার হোল্ডারদের দায়দায়িত্ব
৬. কোন সংগঠন পরিচালনার জন্য কমপক্ষে দুজন পরিচালক থাকতে হয়?
ক. প্রাইভেট লি. কোম্পানি
খ. পাবলিক লি. কোম্পানি
গ. অংশীদারি ব্যবসায়
ঘ. সমবায় সমিতি
৭. নিচের কোনটির ক্ষেত্রে বিধিবদ্ধ সভার প্রয়োজন হয়?
ক. ব্যাংকিং ব্যবসায়ের জন্য অংশীদারি ব্যবসায়
খ. পাবলিক লি. কোম্পানি
গ. অ-ব্যাংকিং ব্যবসায়ের জন্য অংশীদারি ব্যবসায়
ঘ. প্রাইভেট লি. কোম্পানি
৮. নিচের কোনটি পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলির বিকল্প?
ক. Table-A খ. Table-F
গ. Table-D ঘ. Table-B
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১. খ ২. গ ৩. গ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল