
অধ্যায় ৯
২৪. রেওয়ামিল প্রস্তুতের বিবেচ্য বিষয় কতটি?
ক. ৮টি খ. ৯টি
গ. ১০টি ঘ. ১১টি
২৫. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়—
i. সম্পদ হিসাবে ii. দায় হিসাবে
iii. আয় হিসাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. রেওয়ামিলের ডেবিট পাসে অন্তর্ভুক্ত হবে—
i. বাট্টা হিসাব ii. অবচয় হিসাব
iii. আন্তফেরত হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. রেওয়ামিলের ক্রেডিট দিকে লিপিবদ্ধ হবে—
i. উত্তোলন ii. মূলধন iii. ক্রয় ফেরত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. করণিক ভুলের কারণ—
i. রেওয়ামিলের অমিল হওয়া
ii. রেওয়ামিল মিলে যাওয়া
iii. উদ্ধৃত্ত প্রভাবিত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৯: ২৪. ক ২৫. ঘ ২৬. ঘ ২৭. খ ২৮. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা