
পদার্থবিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৩
১. যে বস্তুর জড়তা যত বেশি—
i. তাকে গতিশীল করা তত কঠিন ii. তার বেগ পরিবর্তন করা তত কঠিন
iii. তার ভরের পরিমাণও তত বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৩. নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল?
ক. দুর্বল নিউক্লীয় বল খ. সবল নিউক্লীয় বল
গ. মহাকর্ষ বল ঘ. তড়িৎ চৌম্বকীয় বল
৪. কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলে?
ক. মহাকর্ষ খ. তড়িৎ চৌম্বক বল
গ. দুর্বল নিউক্লীয় বল ঘ. সবল নিউক্লীয় বল
৫. গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য?
ক. সবল নিউক্লীয় বল খ. দুর্বল নিউক্লীয় বল
গ. তড়িৎ চৌম্বক বল ঘ. মহাকর্ষ বল
৬. বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটি?
ক. মহাকর্ষ বল খ. বিদ্যুৎ চুম্বকীয় বল
গ. ইলেকট্রোউইক ঘ. নিউক্লীয় বল
৭. সৃষ্টিজগতের সবচেয়ে ‘শক্তিশালী বল’ কোনটি?
ক. মহাকর্ষ বল খ. তড়িৎ চৌম্বক বল
গ. দুর্বল নিউক্লীয় বল ঘ. সবল নিউক্লীয় বল
৮. প্রোটন ও নিউট্রনের ভেতর কোন বল কাজ করে?
ক. দুর্বল নিউক্লীয় বল খ. সবল নিউক্লীয় বল
গ. তড়িৎ চৌম্বক বল ঘ. মহাকর্ষ বল
৯. প্রোটন ও নিউট্রনকে নিউক্লিয়াসের মধ্যে আটকে রাখে কোন বল?
ক. মহাকর্ষ বল খ. তড়িৎ চৌম্বক বল
গ. দুর্বল নিউক্লীয় বল ঘ. সবল নিউক্লীয় বল
১০. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান এবং দিক বিপরীতমুখী হলে, তাদের কী বলে?
ক. সাম্য বল খ. অসাম্য বল
গ. মহাকর্ষ বল ঘ. তড়িৎ চৌম্বক বল
১১. কোন বলের লব্ধি শূন্য হয়?
ক. অসাম্য বল খ. অস্পর্শ বল
গ. সাম্য বল ঘ. স্পর্শ বল
১২. প্যারাসুটে চড়ে নিচে নামার ক্ষেত্রে কোন ধরনের ঘর্ষণ বল কাজ করে?
ক. আবর্ত খ. প্রবাহী
গ. পিছলানো ঘ. স্থিতি
১৩. কোন ঘর্ষণ কাজে লাগিয়ে মাছ পানিতে চলাচল করে?
ক. আবর্ত খ. পিছলানো
গ. স্থিতি ঘ. প্রবাহী
১৪. কীভাবে ঘর্ষণ বৃদ্ধি করা যায়?
ক. তলকে মসৃণ করার মাধ্যমে খ. তলকে অমসৃণ করার মাধ্যমে
গ. তলের ভেতর লুব্রিকেন্ট ব্যবহারের মাধ্যমে
ঘ. তলকে প্রথমে মসৃণ ও পরে অমৃসণ করার মাধ্যমে
১৫. জুতার নিচে খাঁজকাটা থাকে কেন?
ক. সৌন্দর্য বাড়াতে খ. ঘর্ষণ বলের জোগান দিতে
গ. ওজন কমাতে ঘ. জুতা আরামদায়ক করতে
সঠিক উত্তর
১. ঘ ২. গ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. খ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা