ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. কোন পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়?
ক. ল্যাকোলিথ খ. আগ্নেয়
গ. স্তূপ ঘ. ভঙ্গিল
২. ভারতের দাক্ষিণাত্য মালভূমি কিসের দ্বারা গঠিত?
ক. নুড়ি খ. লাভা
গ. ম্যাগমা ঘ. প্রাবরেখা
৩. পর্বত সাধারণত কত মিটার পর্যন্ত উঁচু হতে পারে?
ক. ৪০০ মিটার খ. ৬০০ মিটার
গ. ৫০০ মিটার ঘ. ৬০০-১০০০ মিটার
৪. কিলিমানজারো পর্বতের শীর্ষ দেশ বরফাবৃত কেন?
ক. অক্ষাংশের জন্য খ. ভূমির ঢালের জন্য
গ. উচ্চতার কারণে ঘ. সমুদ্র থেকে দূরত্বের কারণে
৫. ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কিলিমানজারো কোন শ্রেণির পর্বত?
ক. আগ্নেয় খ. ভঙ্গিল
গ. ক্ষয়জাত ঘ. সঞ্চয়জাত
৬. বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
ক. উত্তর-পূর্ব খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব ঘ. দক্ষিণ-পশ্চিম
৭. পদ্মার উপনদী কোনটি?
ক. মধুমতি খ. গড়াই
গ. আড়িয়াল খাঁ ঘ. মহানন্দা
৮. বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত?
ক. বাংলাদেশ খ. ভারত
গ. পাকিস্তান ঘ. মিয়ানমার
৯. লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিমি?
ক. ১৪ খ. ২৪
গ. ৩৪ ঘ. ৪৪
১০. বাংলাদেশের পর্বতের সঙ্গে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের?
ক. ফুজিয়ামা খ. আন্দিজ
গ. হেনরি ঘ. ভিসুভিয়াস
১১. পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে?
ক. খুলনা-বাগেরহাট খ. কুমিল্লা-নোয়াখালী
গ. রংপুর-দিনাজপুর ঘ. চট্টগ্রাম-কক্সবাজার
১২. বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
ক. উত্তর-পূর্ব খ. দক্ষিণ-পূর্ব
গ. উত্তর-পশ্চিম ঘ. দক্ষিণ-পশ্চিম
১৩. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
ক. তাজিংডং খ. কেওক্রাডং
গ. গারো পাহাড় ঘ. মেঘলা
১৪. বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৫. বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ধরনের সমভূমি দেখা যায়?
ক. পাদদেশীয় খ. প্লাবন
গ. বদ্বীপ ঘ. হিমবাহ
১৬. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
ক. ১২ মিটার খ. ২১ মিটার
গ. ৩১ মিটার ঘ. ৩৪ মিটার
১৭. বরেন্দ্রভূমির মাটির রং কীরূপ?
ক. ধূসর খ. লালচে হলুদ
গ. খয়েরি ঘ. হালকা বাদামি
১৮. ভারতের বিন্ধ্যা ও সাতপুরা কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল খ. ক্ষয়জাত
গ. ল্যাকোলিথ ঘ. স্তূপ
১৯. আফ্রিকার কিলিমানজারো কোন ধরনের পর্বত?
ক. ল্যাকোলিথ খ. আগ্নেয়
গ. চ্যুতি স্তূপ ঘ. ভঙ্গিল বা ভাঁজ
২০. আদিতে পৃথিবী কী রকম ছিল?
ক. কঠিন অবস্থা খ. গ্যাসপ্লি
গ. অত্যন্ত শীতল ঘ. সাধারণ
সঠিক উত্তর
১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. খ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. খ ২০. খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা