
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১২
১. সুকেন্দ্রিক কোষে প্রোটিন প্রথমে কোথায় জমা হয়?
ক. রাইবোজোমে খ. এন্ডোপ্লাজমিক রেটিকুলামে
গ. সেন্ট্রোজোমে ঘ. লাইসোজোমে
২. গ্রেগর জোহান মেন্ডেল কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করেন?
ক. বরবটি খ. তুলসী
গ. অর্জুন ঘ. মটরশুঁটি
৩. প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী কোন জিন?
ক. প্রচ্ছন্ন জিন খ. লোকাস
গ. প্রকট জিন ঘ. ক্রোমোজোম
৪. যে জিনের বৈশিষ্ট্যটি প্রথম বংশধরে প্রকাশ পায় না, তাকে কী বলে?
ক. লোকাস খ. প্রকট বৈশিষ্ট্য
গ. ক্রোমোজোম ঘ. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
৫. DNA টেস্টের বিজ্ঞানভিত্তিক ব্যবহারিক পদ্ধতিকে কী বলা হয়?
ক. থ্যালাসেমিয়া খ. অটোরেডিওগ্রাফ
গ. RNA ফিঙ্গারপ্রিন্টিং ঘ. DNA ফিঙ্গারপ্রিন্টিং
৬. লিঙ্গ নির্ধারণে নিচের কোনটির কোনো ভূমিকা নেই?
ক. DNA খ. সেক্স ক্রোমোজোম
গ. RNA ঘ. অটোজোম
৭. কত জোড়া ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বলে?
ক. দুই জোড়া খ. তিন জোড়া
গ. এক জোড়া ঘ. চার জোড়া
৮. সেক্স ক্রোমোজোম দুটি কী নামে পরিচিত?
ক. X ও X খ. Y ও Z
গ. Z ও X ঘ. X ও Y
৯. স্ত্রী লোকের ডিপ্লয়েড কোষে কোন ধরনের সেক্স ক্রোমোজোম থাকে?
ক. XX খ. XY
গ. YZ ঘ. ZX
১০. পুরুষের কোষে কোন ধরনের সেক্স ক্রোমোজোম থাকে?
ক. YY খ. ZX
গ. XY ঘ. XX
১১. ডিম্বাশয়ের ডিম্বাণু সৃষ্টির সময় কোন বিভাজন ঘটে?
ক. অ্যামাইটোসিস খ. মিয়োসিস
গ. মাইটোসিস ঘ. দ্বিবিভাজন
১২. XY ক্রোমোজোম নিয়ে যে শিশু জন্মাবে, সে কী হবে?
ক. ছেলে খ. মৃত
গ. প্রতিবন্ধী ঘ. মেয়ে
১৩. XX ক্রোমোজোম নিয়ে যে শিশু জন্মাবে, সে কী হবে?
ক. ছেলে খ. প্রতিবন্ধী
গ. মৃত ঘ. মেয়ে
১৪. মা সব সময় কোন ডিম্বাণু বহন করে?
ক. X খ. Y
গ. X ও Y ঘ. ZX
১৫. কোনো রং সঠিকভাবে চিনতে না পারাকে কী বলা হয়?
ক. প্রতিবন্ধী খ. কালা
গ. বর্ণান্ধতা ঘ. জন্মান্ধ
সঠিক উত্তর
১. খ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা