অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। প্রাথমিক বিজ্ঞান (অধ্যায় ১): অভিযোজন হলো পরিবেশের সঙ্গে টিকে থাকা

প্রাথমিক বিজ্ঞান: সত্য/মিথ্যা নির্ণয়

অধ্যায়–১

১. কোনো কোনো জীব মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে।

২. অর্কিড বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে।

৩. ব্যাঙাচি অবস্থায় ব্যাঙ স্থলে বসবাস করে।

৪. তৃণভূমিতে ঘাসজাতীয় উদ্ভিদের প্রাধান্য দেখা যায়।

৫. মরুভূমির আবহাওয়া আর্দ্র এবং সেখানে প্রচুর বৃষ্টি হয়।

৬. উট মরুজ পরিবেশের একটি প্রাণী।

৭. মেরু অঞ্চল ঘন বনজঙ্গলে পরিপূর্ণ থাকে।

৮. পেঙ্গুইন মেরু অঞ্চলের একটি অনন্য বৈশিষ্ট্যের প্রাণী।

৯. শাপলা, পদ্ম ও কচুরিপানা স্থলজ উদ্ভিদ।

১০. সমুদ্রের পানি স্বাদু হয়ে থাকে।

১১. রাতারগুল একটি লোনাপানির জলাভূমি।

১২. পরিবেশের সঙ্গে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকাকে অভিযোজন বলে।

১৩. স্থলজ উদ্ভিদের কাণ্ডে বায়ুকুঠুরি বা ফাঁপা অংশ থাকে না।

১৪. কচুরিপানার বায়ুকুঠুরিগুলো পানি দিয়ে পূর্ণ থাকলে উদ্ভিদটি সহজে ভেসে থাকবে।

১৫. মুরগির নখরযুক্ত পা পানিতে চলাচল করার জন্য হাঁসের পায়ের চেয়ে বেশি উপযোগী।

১৬. হাঁস পায়ের সাহায্যে সহজে পানিতে সাঁতার কাটতে পারে।

১৭. অভিযোজনের মূল লক্ষ্য হলো পরিবেশে ভালোভাবে টিকে থাকা এবং বংশবৃদ্ধি করা।

১৮. অভিযোজন শুধু উদ্ভিদের মধ্যেই দেখা যায়, প্রাণীদের মধ্যে দেখা যায় না।

১৯. বনজ উদ্ভিদের কাণ্ড সাধারণত নরম ও দুর্বল প্রকৃতির হয়।

২০. কিছু উদ্ভিদ শীতকালে পানিশূন্যতা থেকে বাঁচতে পাতা ঝরিয়ে দেয়।

২১. শীতকালে উদ্ভিদের পাতা ঝরিয়ে ফেলা হলো অভিযোজনের কৌশল।

২২. ঈগলের বাঁকানো ঠোঁট দিয়ে ঘাস ও লতাপাতা খাওয়া সুবিধাজনক।

২৩. মরুজ উদ্ভিদের পাতা ও কাণ্ড পানি সংরক্ষণের জন্য পুরু ও রসালো হয়।

২৪. ফণীমনসা একটি মরুজ উদ্ভিদ।

২৫. উট তার শরীরে জমানো খাদ্য ও পানি ব্যবহার করে দীর্ঘ সময় খাবার ছাড়া চলতে পারে।

২৬. মরুভূমির ছোট প্রাণীরা দিনের তীব্র তাপ থেকে বাঁচতে মাটির নিচের গর্তে বাস করে।

২৭. মেরু অঞ্চলের প্রাণীদের চামড়ার নিচে চর্বির কোনো স্তর থাকে না।

২৮. শ্বেত ভল্লুককে মরুভূমিতে ছেড়ে দিলে তার সাদা রং আত্মরক্ষায় সাহায্য করবে।

২৯. জলজ উদ্ভিদের মূল খুব দীর্ঘ ও শক্তিশালী হয়।

৩০. মাছের দেহে ভেসে থাকার জন্য পটকা বা বায়ুথলি থাকে।

সঠিক উত্তর

১. সত্য ২. মিথ্যা ৩. মিথ্যা ৪. সত্য ৫. মিথ্যা ৬. সত্য ৭. মিথ্যা ৮. সত্য ৯. মিথ্যা ১০. মিথ্যা ১১. মিথ্যা ১২. সত্য ১৩. সত্য ১৪. মিথ্যা ১৫. মিথ্যা ১৬. সত্য ১৭. সত্য ১৮. মিথ্যা ১৯. মিথ্যা ২০. সত্য ২১. সত্য ২২. মিথ্যা ২৩. সত্য ২৪. সত্য ২৫. সত্য ২৬. সত্য ২৭. মিথ্যা ২৮. মিথ্যা ২৯. মিথ্যা ৩০. সত্য

  • মিজানুর রহমান, শিক্ষক ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা