অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

এসএসসি পরীক্ষা ২০২৬

সূর্য হলো সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক

ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–২

১. নিজস্ব আলোর অধিকারী জ্যোতিষ্ককে কী বলে?

ক. গ্রহ খ. নক্ষত্র  

গ. উল্কা ঘ. ধূমকেতু

২. কোন গ্রহের ২৭টি উপগ্রহ আছে?

ক. মঙ্গল খ. বৃহস্পতি 

গ. শনি ঘ. ইউরেনাস

৩. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

ক. ৭ মিনিট ৮ সেকেন্ড খ. ৮ মিনিট ১৯ সেকেন্ড

গ. ১০ মিনিট ৯ সেকেন্ড  ঘ. ১৯ মিনিট ২০ সেকেন্ড

৪. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?

ক. ১৩ কোটি মাইল খ. ১৫ কোটি কিলোমিটার

গ. ২৫ কোটি কিলোমিটার ঘ. ২৬ কোটি কিলোমিটার

৫. আকাশের বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?

ক. গ্রহ খ. নক্ষত্র   

গ. ধূমকেতু  ঘ. সূর্য

৬. জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালির আবিষ্কৃত ধূমকেতুর নাম কী?

ক. ডায়মন্ড ধূমকেতু খ. হ্যালির ধূমকেতু

গ. উইলসেন ধূমকেতু ঘ. পিটার্স ধূমকেতু

৭. হ্যালির ধূমকেতু খ্রিষ্টপূর্ব কত অব্দ থেকে দেখা যায়?

ক. ২৩০ খ. ২৪০  

গ. ২৫০ ঘ. ২৬০

৮. গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?

ক. উপগ্রহ খ. নক্ষত্র    

গ. ছায়াপথ  ঘ. মেটিওর

৯. হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়?

ক. ৭২ বছর খ. ৭৩ বছর 

গ. ৭৬ বছর ঘ. ৮৬ বছর

১০. সর্বশেষ কবে হ্যালির ধূমকেতু দেখা যায়?

ক. ১৯৭৬ সালে খ. ১৯৮৬ সালে

গ. ১৯৭২ সালে  ঘ. ১৯৮২ সালে

১১.  সৌরজগতের কয়টি গ্রহ?

ক. ৭টি খ. ৮টি   

গ. ৯টি ঘ. ১০টি

১২. পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ কোনটি?

ক. নক্ষত্র খ. চাঁদ 

গ. ধূমকেতু ঘ. উল্কা

১৩. সৌরজগতে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি?

ক. বুধ খ. শুক্র   

গ. পৃথিবী ঘ. শনি

১৪. সৌরজগতের গ্রহগুলো নিচের কোনটিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে?

ক. পৃথিবী  খ. সূর্য    

গ. বুধ  ঘ. ছায়াপথ

১৫. সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কোনটি?

ক. সূর্য খ. বুধ  

গ. পৃথিবী ঘ. নক্ষত্র

১৬. বাংলাদেশ গ্রিনিচ থেকে কোথায় অবস্থিত?

ক. ৬০° উত্তরে খ. ৯০° পূর্বে

গ. ৯৫° পশ্চিমে ঘ. ১৮০° দক্ষিণে

১৭. সূর্যের ব্যাস কত?

ক. ৪ লাখ ১৩ হাজার কিমি খ. ১৩ লাখ ৮৪ হাজার কিমি

গ. ১৪ লাখ ১৩ হাজার মাইল ঘ. ১৫ লাখ ৮৪ হাজার মাইল

১৮. সৌরজগতে পৃথিবী, অন্যান্য গ্রহ ও উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস কী?

ক. সূর্য  খ. নীহারিকা 

গ. নক্ষত্রমণ্ডলী ঘ. ছায়াপথ

১৯. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?

ক. ৫.৮ কিমি খ. ৯.৫ কিমি

গ. ৫.৮ কোটি কিমি ঘ. ৮.৫ কোটি কিমি

২০. সূর্যের চারদিকে ঘুরে আসতে শুক্রের কত সময় লাগে?

ক. ২৫ ঘণ্টা খ. ২২৫ দিন

  গ. ৩৮৮ দিন ঘ. ৪ বছর

সঠিক উত্তর

১. খ ২. ঘ ৩. খ ৪. খ ৫. গ ৬. খ ৭. খ ৮. গ ৯. গ ১০. খ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা