
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৪
১. কোনটি শ্বসনের ক্রিয়াকে স্বাভাবিক রাখে?
ক. অক্সিজেন সরবরাহ
খ. তাপ
গ. পরিমিত পানি সরবরাহ
ঘ. সূর্যালোক
২. সবাত শ্বসনের অ্যাসিটাইল কো-এ ও ক্রেবস চক্রে মোট কত অণু NADH2 তৈরি হয়?
ক. ২ অণু খ. ৪ অণু
গ. ৬ অণু ঘ. ৮ অণু
৩. কোন ধরনের পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?
ক. শুকনা পাতা
খ. একেবারে কচিপাতা
গ. মধ্যবয়সী পাতা
ঘ. একেবারে বয়স্ক পাতা
৪. গ্লাইকোলাইসিসে নিট উৎপাদন—
i. 6 অণু ATP ii. 2 অণু ATP
iii. 2 অণু পাইরুভিক অ্যাসিড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত দ্রব্য—
i. অক্সিজেন ii. নাইট্রোজেন
iii. পানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. গ্লুকোজ + অক্সিজেন → কার্বন ডাই-অক্সাইড +A + শক্তি। বিক্রিয়াটির এ স্থানে কী উৎপন্ন হয়?
ক. হাইড্রোজেন খ. এনজাইম
গ. পানি ঘ. ATP
৭. সবাত শ্বসনে সর্বমোট কতটি ATP
উৎপন্ন হয়?
ক. ১৪টি খ. ১৬টি
গ. ১৮টি ঘ. ৩৮টি
৮. সবাত শ্বসন কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক. ২টি খ. ৪টি
গ. ৬টি ঘ. ৮টি
৯. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
ক. সাইটোপ্লাজমে খ. নিউক্লিয়াসে
গ. রাইবোজোমে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
১০. শ্বসন ক্রিয়ায় উৎপন্ন হয়—
i. পানি ii. 38 ATP
iii. গ্লুকোজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
ক. অজৈব লবণ খ. পানি
গ. কার্বন ডাই–অক্সাইড
ঘ. অক্সিজেন
১২. সালোকসংশ্লেষণ কোথায় সংঘটিত হয়?
ক. ক্লোরোপ্লাস্টে খ. সাইটোপ্লাজমে
গ. নিউক্লিয়াসে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
সঠিক উত্তর
১. গ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা