ডগলাস ম্যাকগ্রেগর
ডগলাস ম্যাকগ্রেগর

এইচএসসি পরীক্ষা ২০২৬

ডগলাস ম্যাকগ্রেগর X ও Y তত্ত্বের প্রবর্তক

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়–১

১.         দ্য ওয়েলথ অব নেশনস নামক গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে?

            ক. ১৭৭৫                                        খ. ১৭৭৬

            গ. ১৭৭৯                                        ঘ. ১৭৮০

২.         উৎপাদন সিডিউল নিয়ন্ত্রণের ক্ষেত্রে কে ‘কন্ট্রোল চার্ট’ প্রবর্তন করেন?

            ক. মেরি পার্কার ফলেট                      খ. লিলিয়ান মুলার

            গ. হেনরি লরেন্স গ্যান্ট                       ঘ. হুগু মুনস্টার বার্গ

৩.        কাকে ‘ব্যবস্থাপনা প্রকৌশল’–এর জনক বলা হয়?

            ক. ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেথ                    খ. ম্যাথেউ বোল্টন

            গ. অলিভার শেলডন                         ঘ. চেস্টার আই বার্নার্ড

৪.         হেনরি ফেয়লের বিখ্যাত গ্রন্থ  Administration Industrials at Generale—কত সালে প্রকাশিত হয়?

            ক. ১৯১২                                        খ. ১৯১৬

            গ. ১৯২৫                                        ঘ. ১৯৩০

৫.         The Human Side of Enterprise বইটি কার লেখা?

            ক. ডগলাস ম্যাকগ্রেগর                       খ. এলটন মেয়ো

            গ. জি আর টেরি                               ঘ. লুথার গুলিক

৬.        ‘X ও Y’ তত্ত্ব কে প্রবর্তন করেন?

            ক. হেনরি ফেয়ল                              খ. টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন

            গ. ডগলাস ম্যাকগ্রেগর                       ঘ. আইরিচ এবং কুঞ্জ

৭.         বাংলাদেশের ব্যবস্থাপনা পেশার মান উন্নয়নে সরাসরি কোন প্রতিষ্ঠান কাজ করে?

            ক. NIPA                                       খ. BIM

            গ. NAEM                                      ঘ. BSLIC

৮.         কোনটি কর্মী ব্যবস্থাপনার উন্নত রূপ?

            ক. মানবসম্পদ ব্যবস্থাপনা                  খ. শ্রম ব্যবস্থাপনা

            গ. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা                     ঘ. কারখানা ব্যবস্থাপনা

৯.        কম্পিউটারের আবিষ্কারক কে?

            ক. বিল গেটস                                  খ. ওয়ারেন বাফেট

            গ. জেমস ওয়াট                               ঘ. চার্লস ব্যাবেজ

১০.       নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যে পড়ে—

            i. ফোরম্যান                                    i. সুপারভাইজার 

            iii. বিভাগীয় ব্যবস্থাপক

নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii                                        খ. i ও iii

            গ. ii ও iii                                      ঘ. i, ii ও iii

১১.       নিচের কোনটি ব্যবস্থাপনার সর্বজনীন উদ্দেশ্য?

            ক. উন্নত মানের পণ্য সরবরাহ             খ. উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন

            গ. সম্পদের সর্বোচ্চ ব্যবহার               ঘ. জীবনযাত্রার মান উন্নয়ন

সঠিক উত্তর

১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. ক ৬. গ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. গ

  • মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
    রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা