এফ ডব্লিউ টেইলর
এফ ডব্লিউ টেইলর

এইচএসসি পরীক্ষা ২০২৬

বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ ডব্লিউ টেইলর

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়–১

১.         ব্যবস্থাপনা বিষয়ে মুসলিম কোন মনীষীর লেখা পাশ্চাত্য জগতে সমাদৃত হয়েছে?

            ক. ইমাম বুখারী                               খ. ইবনে খালদুন

            গ. ওমর খৈয়াম                                ঘ. ইমাম গাজ্জালি

২.         ব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কার্য কোনটি?

            ক. নিয়ন্ত্রণ করা                                খ. পরিকল্পনা প্রণয়ন

            গ. সংগঠন করা                                ঘ. কর্মীসংস্থান

৩.        কাকে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক বলা হয়?

            ক. রবার্ট দুয়েন                                খ. এফ ডব্লিউ টেইলর

            গ. হেনরি ফেয়ল                              ঘ. পিটার এফ ড্রাকার

৪.         ‘ব্যবস্থাপনা সর্বজনীন’—কথাটি কে বলেছেন?

            ক. সক্রেটিস                                    খ. অ্যাডাম স্মিথ

            গ. থমাস মুর                                   ঘ. জেমস ওয়াট

৫.         বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?

            ক. প্লেটো                                        খ. হেনরি ফেয়ল

            গ. অলিভার শেলডন                         ঘ. এফ ডব্লিউ টেইলর

৬.        কোনটির ওপর ভিত্তি করে ব্যবস্থাপনার অন্যান্য কার্যাবলি সম্পাদিত হয়?

            ক. পরিকল্পনা                                  খ. সংগঠন

            গ. নিয়ন্ত্রণ                                       ঘ. নির্দেশনা

৭.         নিচের কে ব্যবস্থাপনার নীতি কৌশল নির্ধারণের সঙ্গে সম্পৃক্ত থাকেন?

            ক. ব্যবস্থাপনা পরিচালক                    খ. উৎপাদন ব্যবস্থাপক

            গ. বিক্রয় ব্যবস্থাপক                          ঘ. যন্ত্রপাতি ব্যবস্থাপক

৮.         নিচের কোনটি ব্যবস্থাপনার সহায়ক কার্যাবলির অন্তর্ভুক্ত?

            ক. সংগঠন                                      খ. প্রেষণা

            গ. নেতৃত্ব                                        ঘ. যোগাযোগ

৯.        ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া?

            ক. ধারাবাহিক                                 খ. অনিয়মিত

            গ. বাহ্যিক                                       ঘ. অভ্যন্তরীণ

১০.       কাকে ‘আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক’ বলা হয়?

            ক. এইচ এল গ্যান্ট                            খ. রবার্ট ওয়েন

            গ. কার্ল মার্ক্স                                   ঘ. চার্লস ব্যাবেজ

১১.       দায়িত্ব ও জবাবদিহি নির্ধারণকে কী বলে?

            ক. সংগঠন                                      খ. নিয়ন্ত্রণ

            গ. কর্মীসংস্থান                                 ঘ. পরিকল্পনা

১২.       ব্যবস্থাপনার বিভিন্ন স্তরকে সাধারণভাবে কয়টি ভাগে ভাগ করা যায়?

            ক. ৫টি                                           খ. ৪টি

            গ. ৩টি                                           ঘ. ২টি

১৩.       ব্যবস্থাপনা চক্র বলতে নিচের কোনটির পর্যায়ক্রমিক আবর্তনকে বোঝায়?

            ক. উদ্দেশ্য                                      খ. কর্ম

            গ. নীতি                                         ঘ. উপকরণ

সঠিক উত্তর

১. ঘ ২. খ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক. ১২. গ ১৩. খ

  • মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক
    রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা