
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৪
১. আত্তীকরণ শক্তি হলো—
i. ATP ii. GTP
iii. NADPH2
নিচের কোনটি সঠিক—
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
ক. অ্যাসিটাইল কো-এ খ. রাইবুলোজ
গ. পাইরুভিক অ্যাসিড ঘ. গ্লুকোজ
৩. জীবের দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের প্রধান কৌশলকে কী বলে?
ক. জৈবশক্তি খ. জীবনী শক্তি
গ. রাসায়নিক শক্তি ঘ. সৌর শক্তি
৪. শক্তির মূল উৎস কী?
ক. বায়োএনার্জি খ. শর্করা
গ. ATP ঘ. সূর্য
৫. কোনটিকে ‘জৈবমুদ্রা’ বলা হয়?
ক. ATP খ. GTP
গ. NAD ঘ. NADP
৬. ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়–—
i. অক্সিজেন ii. হাইড্রোজেন
iii. ইলেকট্রন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. সবুজ উদ্ভিদ কী জাতীয় খাদ্য প্রস্তুত করে?
ক. আমিষ খ. স্নেহ
গ. শর্করা ঘ. ভিটামিন
৮. ক্রেবস চক্রে নিট উৎপাদন—
i. 4 অণু CO2 ii. 18 অণু ATP
iii. 4 অণু ATP
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ATP এবং NADPH+H+ কে কী বলা হয়?
ক. আত্তীকরণ শক্তি খ. শক্তি মুদ্রা
গ. রূপান্তরিত শক্তি ঘ. বিকেন্দ্রীকরণ শক্তি
১০. সবুজ উদ্ভিদের CO2 বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর
১. খ ২. গ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা