ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. কোন রেখা থেকে পূর্ব ও পশ্চিমের অবস্থান জানা যায়?
ক. দ্রাঘিমারেখা খ. মূল মধ্যরেখা
গ. অক্ষরেখা ঘ. সমাক্ষরেখা
২. ‘নীহারিকা’র ইংরেজি শব্দ কী?
ক. Meteor খ. Nebulae
গ. Comet ঘ. Milky way
৩. বিজ্ঞানীদের মতে ছায়াপথ কেমন?
ক. উপবৃত্তাকার মণ্ডল খ. সর্পিলাকার মণ্ডল
গ. চক্রাকার মণ্ডল ঘ. সরলরৈখিক মণ্ডল
৪. ‘Orion’ কী?
ক. ক্যাসিওপিয়া খ. আদমসুরত
গ. লঘুসপ্তর্ষি ঘ. এরিডানাস
৫. নীহারিকাগুলো কোন পদার্থে পূর্ণ রয়েছে?
ক. গ্যাসীয় খ. কঠিন
গ. তরল ঘ. পাথুরে
৬. উত্তর মেরুতে ঠিক মাথার ওপর ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?
ক. ০° খ. ৯০°
গ. ১৮০° ঘ. ৩৬০°
৭. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরাইয়ের দূরত্ব কত আলোকবর্ষ?
ক. ৩.২ খ. ৪.২
গ. ৪.৮ ঘ. ৫.২
৮. উল্কার ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Comet খ. Stars
গ. Meteor ঘ. Nebulae
৯. ধূমকেতু কী?
ক. জ্যোতিষ্ক খ. সৌরজগৎ
গ. গ্রহ ঘ. নক্ষত্র
১০. কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?
ক. বুধ ও মঙ্গল খ. বুধ ও শনি
গ. বুধ ও শুক্র ঘ. শুক্র ও নেপচুন
১১. ইউরেনাসের উপগ্রহ কোনটি?
ক. টাইটান খ. মেরাডি
গ. অ্যারিয়েল ঘ. গ্যানিমেড
১২. সূর্যের ভর কত?
ক. ১.৯৯ × ১০১৩ কি.গ্রাম খ. ১.৯৯ × ১০১২ কি.গ্রাম
গ. ১.৯৯ × ১০২৩ কি.গ্রাম ঘ. ১.৯৯ × ১০০১৩ কি.গ্রাম
১৩. প্রতিদিন আমরা যে সূর্যটা দেখি, সেটি মূলত কী?
ক. একটি গ্রহ খ. একটি উপগ্রহ
গ. একটি নক্ষত্র ঘ. একটি উল্কা
১৪. রাতের আকাশের রুপালি চাঁদটা আসলে কী?
ক. গ্রহ খ. উপগ্রহ
গ. নক্ষত্র ঘ. উল্কা
সঠিক উত্তর
১. খ ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা