পদার্থবিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?
ক. ঘূর্ণন গতি খ. পর্যায়বৃত্ত গতি
গ. রৈখিক গতি ঘ. স্পন্দন গতি
২. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
ক. স্পন্দন গতি খ. ঘূর্ণন গতি
গ. চলন গতি ঘ. পর্যায়বৃত্ত গতি
৩. ‘চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে’—এটা কী গতি?
ক. ঘূর্ণন গতি খ. চলন গতি
গ. রৈখিক গতি ঘ. স্পন্দন গতি
৪. অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকে কী বলে?
ক. সরণ খ. দ্রুতি
গ. বেগ ঘ. ত্বরণ
৫. কোনটি দ্রুতির একক?
ক. ms-1 খ. ms-2
গ. m ঘ. (ms)-1
৬. নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে কী বলে?
ক. সরণ খ. দ্রুতি
গ. বেগ ঘ. ত্বরণ
৭. কোনটি বেগের মাত্রা?
ক. LT-1 খ. L
গ. TL-1 ঘ. LT-4
৮. সরণের হারকে কী বলে?
ক. দ্রুতি খ. বেগ
গ. ত্বরণ ঘ. মন্দন
৯. যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, তাহলে তাকে কী বলে?
ক. সুষম বেগ খ. অসম বেগ
গ. সুষম ত্বরণ ঘ. অসম ত্বরণ
১০. কোনটি বেগের একক?
ক. ms খ. m/s
গ. s/m ঘ. m/s2
১১. বেগের পরিবর্তন হবে—
i. কেবল মানের পরিবর্তনে ii. কেবল দিকের পরিবর্তনে
iii. মান ও দিক উভয়ের পরিবর্তনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. একমুখী রৈখিক গতির ক্ষেত্রে—
i. সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান
ii. সরণের মান অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা কম
iii. বেগের মান ও দ্রুতি সমান হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. ক ৪. খ ৫. ক ৬. গ ৭. ক ৮. খ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. গ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা