রসায়ন ২য় পত্র: পরামর্শ
প্রিয় শিক্ষার্থী, রসায়ন ২য় পত্র পরীক্ষার ক্ষেত্রে নম্বর বণ্টন ও সিলেবাস ১ম পত্রের মতোই। মোট ৫টি অধ্যায় থাকবে, যা পূর্ণ সিলেবাস।
সৃজনশীল প্রশ্ন: ৮টির মধ্যে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, মান ৫০ নম্বর। নৈর্ব্যক্তিক: ২৫টির মধ্যে ২৫টিই উত্তর দিতে হবে, মান ২৫ নম্বর। ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর।
১ম অধ্যায়
সৃজনশীল ‘ক’ ও ‘খ’ প্রশ্নের ক্ষেত্রে পড়বে—পরিবেশ–সংশ্লিষ্ট বিভিন্ন গ্যাস সূত্র, বয়েল, চার্লস, গে- লুসাক, অ্যাভোগেড্রোর সূত্র, গ্রাহামের সূত্র, STP, NTP, SATP, দূষক, প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক, TDS, DO, BOD, COD, PH পানির স্থায়ী ক্ষমতা, অস্থায়ী ক্ষমতা, আইসোথার্ম, আইসোবার, আইসোকোর, পরম শূন্য তাপমাত্রা, বিভিন্ন এককে ‘R’ এর মান নির্ণয়, নাইট্রোজেন ফিক্সেশন, অ্যাসিড বৃষ্টি ও তার কারণ প্রতিকার, অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব, উভধর্মী পদার্থ অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক, সংকোচনশীলতা গুণাঙ্ক।
সৃজনশীল ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নের ক্ষেত্রে পড়বে—
১. অণুর সংখ্যা নির্ণয়।
২. মোট চাপের সাপেক্ষে গ্যাসের প্রকৃতি নির্ণয় (আদর্শ/ বাস্তব)।
৩. গ্যাসের আংশিক চাপ নির্ণয়।
৪. গ্যাসের মোল ভগ্নাংশ নির্ণয়।
৫. ব্যাপনের হারের তুলনা।
৬. অনুবন্ধী অ্যাসিড–ক্ষারকের তীব্রতা তুলনা।
২য় অধ্যায়
সৃজনশীল ‘ক’ ও ‘খ’ প্রশ্নের ক্ষেত্রে পড়বে— সমানুতা, কার্যকরী মূলক, মেটামারিজম, টটোমারিজম, কাইরাল কার্বন, এনান সিওমার, রেসিমিক মিশ্রণ, মেসো যৌগ, ডায়াস্টেরিও আইসোমার, জ্যামিতিক সমানুতা ও এর শর্ত, আলোক সমানুতা ও এর শর্ত, কার্বনিল মূলকের শনাক্তকরণ পরীক্ষা, ক্লোরোফর্ম সংরক্ষণ প্রণালি, মিথানল, ইথানল, অ্যালডিহাইড, কিটোন, ফেনল কার্বক্সিলিক মূলক, অ্যামিন শনাক্তকরণ, জুইটার-আয়ন, কার্বিল-অ্যামিন বিক্রিয়া, DDT, অসম্পৃক্ততার পরীক্ষা, অক্সি-এসিটিলিন শিখা ও তার ব্যবহার, পিকরিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, অ্যারোমিটিসিটি।
সৃজনশীল ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নের ক্ষেত্রে পড়বে—
১. অ্যালকিন ও অ্যালকাইনের পার্থক্য।
২. আলকাইন-১ ও অ্যালকাইন-২ এর পার্থক্য।
৩. SN1/ SN2 → বিক্রিয়ার মেকানিজম।
৪. গ্রিগনার্ড বিকারক থেকে: (১) অ্যালকেন
(২) অ্যালকোহল (৩) জৈব অ্যাসিড উৎপাদন।
৫. অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া।
৬. অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তার তুলনা।
৩য় অধ্যায়
সৃজনশীল ‘ক’ ও ‘খ’ প্রশ্নের ক্ষেত্রে পড়বে— প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, টাইটার, টাইট্রান্ড, প্রমাণ দ্রবণ, টাইট্রেশন, নির্দেশক, বিভিন্ন নির্দেশকের নির্বাচন, মোলার দ্রবণ, সেমি, ডেসি মোলার দ্রবণ, প্রশমন বিন্দু, শেষ বিন্দু, বিয়ার ল্যাম্বার্ট সূত্র, জারক, বিজারক, জারণ সংখ্যা, জারণ সংখ্যা নির্ণয়।
সৃজনশীল ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নের ক্ষেত্রে পড়বে–
১. দ্রবণের PH নির্ণয়।
২. মিশ্রিত দ্রবণের PH নির্ণয়।
৩. নির্দেশক নির্বাচন
৪র্থ অধ্যায়
সৃজনশীল ‘ক’ ও ‘খ’ প্রশ্নের ক্ষেত্রে পড়বে— পরিবাহী, তড়িৎ বিশ্লেষণ, পরিবাহিতার প্রকারভেদ, তাপে ধাতুর পরিবাহিতা হ্রাসের কারণ, ফ্যারাডের সূত্র, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ দ্বার, অ্যানোড-ক্যাথোড, ইলেক্ট্রোলাইট, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, লবণ-সেতু ও এর ভূমিকা, তড়িৎ বিশ্লেষণ, রেডক্স বিক্রিয়া, আয়নসমূহের জারণ, বিজারণের তুলনা, ফুয়েল সেল, লিথিয়াম আয়ন ও লেড ব্যাটারির তুলনা, শুষ্ক কোষ, অর্ধ কোষ বিক্রিয়াসহ, কোষ বিক্রিয়াসমূহ, প্রাইমারি সেল, সেকেন্ডারি সেল।
সৃজনশীল ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নের ক্ষেত্রে পড়বে—
১. তড়িৎদ্বারে জমাকৃত ধাতুর ভর ও পরমাণুর সংখ্যা নির্ণয়।
২. তড়িৎ প্রবাহের পর → দ্রবণের ঘনমাত্রা নির্ণয়।
৩. তড়িৎচালক বলের মান নির্ণয়।
৪. কোন পাত্রে কোন ধাতু সংরক্ষণ করা যাবে (গাণিতিকভাবে প্রমাণ করতে হবে)।
৫. নার্নস্টের সমীকরণভিত্তিক অঙ্ক।
৬. হাইড্রোজেন ফুয়েল সেলের উপকারিতা।
৫ম অধ্যায়
সৃজনশীল ‘ক’ ও ‘খ’ প্রশ্নের ক্ষেত্রে পড়বে— প্রাকৃতিক গ্যাস, এলপিজি, কয়লার প্রকারভেদ, এদের বৈশিষ্ট্য, কয়লার বিশুদ্ধতার মানদণ্ড, প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, উডগ্যাস, কাচের সংযুক্তি, অ্যানিলিং, কুলেট, মুলাইট, বিস্কুট ফায়ারিং, পোর্টল্যান্ড সিস্টেমের সংযুক্তি, জিপসাম, লেদার ট্যানিং, ন্যানো পার্টিক্যাল, কয়লাশিল্পের উপকারিতা ও অপকারিতা।
সৃজনশীল ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নের ক্ষেত্রে পড়বে—
১. অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপাদন।
২. অ্যামোনিয়ার ক্ষতিকর প্রভাব ও স্বাস্থ্যঝুঁকি।
৩. কাচের উৎপাদন ও শ্রেণিবিন্যাস।
৪. সিরামিকের উৎপাদন ও গ্লেজিং।
৫. কাগজ উৎপাদন, রিসাইক্লিংয়ের উৎপাদনের সময় পরিবেশের ক্ষতিকর প্রভাব।
এসব সষ্ট অংশ রিভিশন দিলে সৃজনশীল ও বহুনির্বাচনি অংশের পরীক্ষা সহজ হবে।
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক
কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা