থমাস ম্যালথাস
থমাস ম্যালথাস

এসএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–১২)—‘অ্যালিল’ হলো একই জিনের বিভিন্ন সংস্করণ

জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–১২

১. প্রচ্ছন্ন জিন দ্বিতীয় বংশধরে কতভাগ জীবে প্রকাশ পায়?

   ক. এক–চতুর্থাংশ খ. এক–তৃতীয়াংশ

   গ. অর্ধাংশ  ঘ. সম্পূর্ণ

২. ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ কাদের তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত?

   ক. লিনিয়াস ও ম্যালথাস  খ. মেন্ডেল ও লিনিয়াস

   গ. ম্যালথাস ও ওয়ালেস   ঘ. ওয়ালেস ও মেন্ডেল

৩. ‘The origin of species by means of natural selection’ বইটি কত সালে প্রকাশিত হয়?

   ক. ১৮২০  খ. ১৮৪০  

গ. ১৮৫৯  ঘ. ১৮৭০

৪. একই জিনের বিভিন্ন সংস্করণকে কী বলে?

ক. লোকাস খ. অ্যালিল 

গ. ডিএনএ ঘ. ক্রোমোজোম 

৫. মানুষের চুলের রং কিসের মাধ্যমে বাহিত হয়?

ক. সেন্ট্রিওল খ. ক্রোমোজোম 

গ. নিউক্লিয়াস ঘ. প্লাস্টিড 

৬. প্রকৃত কোষের DNA কেমন হয়? 

ক. গোলাকার খ. লম্বা 

গ. চক্রাকার ঘ. সূক্ষ্ম সুতার মতো

৭. নমুনা থেকে কী প্রক্রিয়ায় DNA আলাদা করা হয়? 

ক. জৈবনিক খ. রাসায়নিক 

গ. তাপীয় ঘ. জারণ 

৮. দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা কোনগুলো যুক্ত থাকে—

i. এডিনিন ii. গুয়ানিন 

iii. থাইমিন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. শারীরবৃত্তীয় ভ্রূণ ও দেহ গঠন করে কোনটি? 

ক. নিউরন খ. অটোজোম 

গ. জিন ঘ. ক্রোমোজোম

১০. মানুষের সেক্স ক্রোমোজোম কোনটি? 

ক. X খ. Y 

গ. X ও Y ঘ. X, Y ও Z

১১. পুরুষদের ক্রোমোজোম কোনটি?

ক. X খ. Y 

গ. XX ঘ. XY

১২. নারীদের ক্রোমোজোম কোনটি?

ক. X খ. Y 

গ. XX ঘ. XY

১৩. Y ক্রোমোজোম X ক্রোমোজোমের তুলনায় কেমন?

ক. ছোট খ. বড় 

গ. সমান ঘ. মোটা

১৪. বিবর্তন হলো—

i. অভিব্যক্তি ii. পরিব্যাপ্তি 

iii. অ্যালিলের পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. নিচের কোনটি DNA-তে অনুপস্থিত?

ক. ইউরাসিল খ. এডিনিন 

গ. গুয়ানিন ঘ. সাইটোসিন

১৬. থ্যালাসেমিয়া রোগী কোনটি খেতে পারেন?

ক. যকৃৎ খ. মাছ 

গ. ডিম ঘ. মাংস

সঠিক উত্তর

১. ক ২. গ ৩. গ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা