তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ২
১. কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান?
ক. ডিভাইস খ. জিপিএস
গ. রিসিভার ঘ. পারসোনাল ডিজিটাল
২. ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ?
ক. সেন্ডারের কাজ খ. রিসিভারের কাজ
গ. ডিভাইসের কাজ ঘ. সিগন্যালের কাজ
৩. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?
ক. Spb খ. Kbps
গ. bps ঘ. Mbps
৪. অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা কোনটি?
ক. ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয় খ. বেশি ডেটা ট্রান্সমিট হয়
গ. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই
ঘ. বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিট করে
৫. কোনটি একমুখী ডেটাপ্রবাহ?
ক. সিনক্রোনাস খ. হাফ ডুপ্লেক্স
গ. আইসোক্রোনাস ঘ. সিমপ্লেক্স
৬. নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার থেকে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়?
ক. সিনক্রোনাস ট্রান্সমিশন খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
গ. আইসোক্রোনাস ট্রান্সমিশন ঘ. সিমপ্লেক্স ট্রান্সমিশন
৭. নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য?
ক. ইনস্টলের খরচ অত্যন্ত বেশি খ. প্রতিটি বর্ণের সঙ্গে একটি স্টার্ট বিট গ্রহণ করতে হয়
গ. প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়
ঘ. ডেটা ট্রান্সমিশনের গতি কম
৮. হাফ ডুপ্লেক্সের উদাহরণ কোনটি?
ক. রেডিও খ. মোবাইল
গ. টিভি ঘ. ওয়াকিটকি
৯. ব্যান্ডউইডথ কী?
ক. ডেটাপ্রবাহের হার খ. ডেটাপ্রবাহের মাধ্যম
গ. ডেটাপ্রবাহের দিক ঘ. ডেটাপ্রবাহের পদ্ধতি
১০. কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে নিচের কোনটি তৈরি হয়?
ক. কো-এক্সিয়াল খ. অপটিক্যাল ফাইবার
গ. টুইস্টেড পেয়ার ঘ. রাউটার
১১. ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে?
ক. টেলিফোনে খ. টেলিগ্রাফে
গ. স্যাটেলাইটে ঘ. কম্পিউটারে
১২. মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?
ক. সিমপ্লেক্স খ. হাফ ডুপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স ঘ. মাল্টিকাস্ট
১৩. সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি?
ক. UTP খ. STP
গ. কো-এক্সিয়াল কেব্ল ঘ. ফাইবার অপটিক্যাল কেব্ল
১৪. একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইডথ কত?
ক. 1800 bps খ. 2700 bps
গ. 5400 bps ঘ. 600 bps
১৫. ন্যারোব্যান্ডে ডেটার গতিসীমা কত?
ক. 45 bps-300 bps খ. সর্বোচ্চ 9600 bps
গ. 9600 bps-2 Mbps ঘ. কমপক্ষে 1 Mbps
১৬. ন্যারোব্যান্ড টেলিফোনের ক্ষেত্রে কত হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে?
ক. ৩০০-৩০০০ খ. ৩০০-৪৪০০
গ. ৩০০-৩৫০০ ঘ. ৩০০-৩৪০০
১৭. নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার সব সময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায়?
ক. সিমপ্লেক্স খ. ব্রডকাস্ট
গ. মাল্টিকাস্ট ঘ. হাফ ডুপ্লেক্স
১৮. সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?
ক. মোবাইল খ. ওয়াকিটকি
গ. টেলিফোন ঘ. রেডিও
১৯. কোথায় ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়?
ক. টেলিগ্রাফিতে খ. টেলিপ্যাথিতে
গ. টেলিকনফারেন্সে ঘ. টেলিফোনে
সঠিক উত্তর
১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. ঘ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা