জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১২
১. প্রথম ‘ইভল্যুশন’ শব্দটি ব্যবহার করেন কে?
ক. হার্বার্ট স্পেনসার খ. বিজ্ঞানী ওডাম
গ. ডারউইন ঘ. স্ট্রাসবার্গার
২. একটি স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে কতগুলো ডিম পাড়ে?
ক. ২ কোটি খ. ৩ কোটি
গ. ৪ কোটি ঘ. ৯ কোটি
৩. ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ অভিহিত করেন কে?
ক. ডারউইন খ. আলফ্রেড ওয়ালেস
গ. জেনোফেন ঘ. কার্টিস–বার্নস
৪. ডারউইনের মতে, জীবনে কয়টি পর্যায়ে সংগ্রাম করতে হয়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৫. ক্রোমোজোম—
i. বংশগতির প্রধান উপাদান ii. সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত
iii. স্ট্রাসবার্গার আবিষ্কার করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ন রাখে—
i. চোখের রং ii. চুলের প্রকৃতি
iii. মুখের রং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. পিউরিন কী?
ক. নাইট্রোজেন ক্ষারক খ. হিস্টোন প্রোটিন
গ. ফসফেট ক্ষারক ঘ. গ্লুকোজ
৮. গ্লোবিউলিন কী?
ক. প্রোটিন খ. এনজাইম
গ. DNA ঘ. DNA
৯. কোন বিজ্ঞানী প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
ক. এরিস্টটল খ. কার্টিস–বার্নস
গ. জেনোফেন ঘ. স্পেনসার
১০. কোন রঙের বর্ণান্ধতাকে সর্বজনীন বর্ণান্ধতা বলে?
ক. লাল–সবুজ খ. লাল–নীল
গ. লাল–আসমানি ঘ. লাল–বেগুনি
১১. নিচের কোনটি বংশগতি ব্যাধি?
ক. এইডস খ. হেপাটাইটিস
গ. থ্যালাসেমিয়া ঘ. জন্ডিস
১২. ইউরাসিল কোথায় পাওয়া যায়?
ক. জিন খ. ডিএনএ
গ. আরএনএ ঘ. লোকাস
১৩. মা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু বাবা সুস্থ (বাহক নয়), এরূপ ক্ষেত্রে তাঁদের সন্তানের শতকরা কত ভাগ থ্যালাসেমিয়া বাহক হবে?
ক. ২৫ শতাংশ খ. ৫০ শতাংশ
গ. ৭৫ শতাংশ ঘ. ১০০ শতাংশ
১৪. কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন?
ক. ক্যারোলাস লিনিয়াস খ. ল্যামার্ক
গ. স্ট্রাসবার্গার ঘ. ডারউইন
সঠিক উত্তর
১. ক ২. খ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. গ ১২. গ ১৩. খ ১৪. গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা