জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।  প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। আজ বুধবার (১১ মার্চ ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর পূর্বে নির্ধারিত কেন্দ্রগুলোতে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, অনিবার্য কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবেন। সময়সূচি অনুযায়ী সব তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক উত্তোলন বা গ্রহণ করা যাবে না। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে। পরীক্ষার্থীদের স্ব-স্ব কলেজে যোগাযোগ করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে। পরীক্ষাসংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে। পরীক্ষাসংক্রান্ত জরুরি তথ্যের জন্য পরীক্ষা চলাকালীন প্রতিদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

*রুটিন দেখুন এখানে