
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ শুরু হয়েছে ২ জুলাই। ওই দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের জন্য প্রশ্নভিত্তিক নমুনা উত্তর ও নম্বর প্রদানের নির্দেশিকা (রুব্রিকস) প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই নির্দেশিকা প্রকাশ করা হয়।
নির্দেশিকা অনুযায়ী, বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের প্রতিটি প্রশ্ন মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের নির্ধারিত রুব্রিকস অনুসরণ করতে হবে। এতে প্রশ্নভিত্তিক নম্বর বণ্টনের পাশাপাশি গ্রহণযোগ্য উত্তর এবং মূল্যায়নের মানদণ্ডও উল্লেখ করা হয়েছে। সব পরীক্ষকের মূল্যায়নে অভিন্নতা বজায় যেন থাকে, সে জন্য ঢাকা শিক্ষা বোর্ড এই উদ্যোগ নিয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি ২০২৬-এর বাংলা প্রথম পত্রের প্রতিটি প্রশ্নের জন্য পূর্ণ, আংশিক ও ভুল উত্তরের নম্বর বণ্টন এবং মূল্যায়নের মানদণ্ড উল্লেখ করা আছে, যাতে সব পরীক্ষকের মূল্যায়নে অভিন্নতা বজায় থাকে।
প্রতিটি প্রশ্নের জন্য কী ধরনের উত্তর দিলে পূর্ণ নম্বর দেওয়া হবে, আংশিক নম্বর পাওয়ার ক্ষেত্রে কী বিবেচনা করা হবে এবং ভুল বা অপ্রাসঙ্গিক উত্তরের ক্ষেত্রে কীভাবে নম্বর দেওয়া হবে—তা বিস্তারিত তুলে ধরা হয়েছে।
*২০২৬ সালের এইচএসসি পরীক্ষা: বাংলা প্রথম পত্র: নমুনা উত্তর দেখুন