
ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়?
ক. মহাকর্ষ বলের প্রভাবে খ. অভিকর্ষ বলের প্রভাবে
গ. ঘূর্ণন শক্তির প্রভাবে ঘ. আণবিক শক্তির প্রভাবে
২. চাঁদ আলোকিত হয় কীভাবে?
ক. সূর্য থেকে আলো নিয়ে খ. পৃথিবীর আলো দ্বারা
গ. ধূমকেতুর আলো দ্বারা ঘ. উল্কার আলো দ্বারা
৩. আমাদের সৌরজগতের সদস্যরা কিসের প্রভাবে সূর্যের চারদিকে ঘুরছে?
ক. অভিকর্ষ বলের প্রভাবে খ. আণবিক শক্তি দ্বারা
গ. ঘূর্ণন শক্তির প্রভাবে ঘ. মহাকর্ষ বলের প্রভাবে
৪. ইউরেনাস ও নেপচুনকে কীভাবে দেখতে হয়?
ক. অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খ. সানগ্লাস দিয়ে
গ. খালি চোখে ঘ. দূরবীক্ষণ যন্ত্র দিয়ে
৫. বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয় কেন?
ক. এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বলে
খ. এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বলে
গ. এটি সৌরজগতের মধ্যে অবস্থিত বলে
ঘ. এটি সৌরজগতের ষষ্ঠ গ্রহ বলে
৬. নিরক্ষরেখা বৃত্তাকার কেন?
ক. পৃথিবীর গোলাকার আকৃতির জন্য
খ. পৃথিবীর আহ্নিক গতির জন্য
গ. পৃথিবীর বার্ষিক গতির জন্য
ঘ. পৃথিবীর ঘূর্ণন গতির জন্য
৭. গ্রিনিচের সময় থেকে বাংলাদেশের সময় ৬ ঘণ্টা এগিয়ে কেন?
ক. বাংলাদেশ গ্রিনিচ থেকে ৯০° পূর্বে অবস্থিত বলে
খ. বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত বলে
গ. বাংলাদেশে ছয় ঋতু বিরাজ করে বলে
ঘ. বাংলাদেশ মৌসুমি জলবায়ুর অন্তর্গত বলে
৮. পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয় কিসের প্রভাবে?
ক. আহ্নিক গতির প্রভাবে খ. বার্ষিক গতির প্রভাবে
গ. পরিভ্রমণ গতির দ্বারা ঘ. পরিক্রমণ গতি দ্বারা
৯. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় কেন?
ক. সূর্য পশ্চিম দিকে হেলে বলে
খ. সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় বলে
গ. সুমেরু বৃত্ত সূর্যের দিকে বেশি হেলে বলে
ঘ. কুমেরু বৃত্ত সূর্যের দিকে বেশি হেলে বলে
১০. পৃথিবীর দিনরাত্রি সংঘটিত হওয়ার যথার্থ কারণ কী?
ক. পৃথিবীর আবর্তন গতি খ. সূর্যকে প্রদক্ষিণ করা
গ. পৃথিবীর মহাকর্ষ বল ঘ. পৃথিবীর অভিকর্ষ বল
১১. কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?
ক. উল্কা খ. উপগ্রহ
গ. ছায়াপথ ঘ. ধূমকেতু
১২. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
ক. মঙ্গল খ. বৃহস্পতি
গ. নেপচুন ঘ. ইউরেনাস
১৩. কোন গ্রহের ৬৭টি উপগ্রহ আছে?
ক. মঙ্গল খ. বৃহস্পতি
গ. শনি ঘ. ইউরেনাস
১৪. শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কত?
ক. ৪২টি খ. ৫২টি
গ. ৬২টি ঘ. ৭৪টি
১৫. ‘মহাবিষুব’ বলা হয় কোন দিনটিকে?
ক. ২১ মার্চ খ. ২২ জুন
গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২৩ ডিসেম্বর
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. গ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ক