রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে প্রস্তুতি নিচ্ছে
রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে প্রস্তুতি নিচ্ছে

প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ 

গণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন

গণিত: বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ে ১ নম্বর প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্নের ওপর। ১০টি প্রশ্ন থাকবে, ১০টিরই উত্তর দিতে হবে। নম্বর থাকবে ১০।

১. ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে কী হয়?

ক. ছোট খ. মাঝারি

গ. বড়  ঘ. সমান

২. একটি সংখ্যার তিন গুণ ১৫০ হলে, সংখ্যাটি কত?

ক. ১০ খ. ৫০

গ. ১৫০ ঘ. ৪৫০

৩. ২, ৬ ও ১০-এর লসাগু কত?

ক. ৬ খ. ১০

গ. ৩০ ঘ. ৬০

৪. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার ও প্রস্থ ৮ মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?

ক. ৭২ বর্গমিটার খ. ৮৪ বর্গমিটার

গ. ৯০ বর্গমিটার ঘ. ৯৬ বর্গমিটার

৫. বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরেরগুলো কখন গণনা করতে হবে?

ক. আগে খ. মাঝে

গ. পরে  ঘ. শেষে

৬. ৮টি ডিমের দাম ৭২ টাকা। এরূপ ১৫টি ডিম কিনতে কত টাকার প্রয়োজন?

ক. ১১৫ টাকা  খ. ১২৫ টাকা

গ. ১৩৫ টাকা ঘ. ১৪৫ টাকা

৭. ১ কোনো মৌলিক সংখ্যা নয়। কারণ, এর একটি মাত্র গুণনীয়ক আছে, তা কত?

ক. ০ খ. ১

গ. ২ ঘ. ৩

৮. পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কী হয়?

ক. সমস্ত  খ. প্রকৃত ভগ্নাংশ

গ. অপ্রকৃত ভগ্নাংশ ঘ. মিশ্র ভগ্নাংশ

৯. আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × —?

ক. উচ্চতা  খ. প্রস্থ

গ. পরিধি ঘ. ব্যাস

১০. বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি?

ক. ব্যাস খ. ব্যাসার্ধ

গ. বৃত্তচাপ ঘ. পরিধি

১১. রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর কেমন?

ক. সমান খ. অসমান

গ. সমান্তরাল ঘ. দ্বিগুণ

১২. ১০০০ কিলোগ্রাম বা কেজি = কত মেট্রিক টন?

ক. ১ খ. ২

গ. ৫ ঘ. ১০

১৩. ১ মিটার × ১ মিটার × ১ মিটার = এর একটি ঘনকের আয়তনের সমান কত?

ক. ১ ঘনমিটার খ. ৩ ঘনমিটার

গ. ১০ ঘনমিটার ঘ. ১০০ ঘনমিটার

১৪. ১ এয়র সমান কোনটি?

ক. ১০ বর্গমিটার খ. ১০০ বর্গমিটার

গ. ১ হেক্টর ঘ. ১০০০ বর্গমিটার

১৫. ত্রিভুজের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)  —?

ক. ১ খ. ২

গ. ৪ ঘ. ৮

১৬. কত দ্বারা বিভাজ্য সালকে ‘অধিবর্ষ’ বলা হয়?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

১৭. কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণকে কী বলে?

ক. নির্দিষ্ট জনসংখ্যা  খ. মোট জনসংখ্যা

গ. জনসংখ্যার ঘনত্ব  ঘ. জনবসতি

১৮. কী আমাদের জীবনের আমূল পরিবর্তন এনেছে?

ক. মোবাইল খ. ইন্টারনেট

গ. কম্পিউটার ঘ. তথ্য ও প্রযুক্তি

১৯. ৩০০ টাকার ১৫০% কত টাকা হবে?

ক. ২ খ. ৫০

গ. ১৫০ ঘ. ৪৫০

২০. এক মিটার তারের ওজন ৪০০ গ্রাম। একটি তারের দৈর্ঘ্য ২.৪ মিটার হলে সম্পূর্ণ তারের ওজন কত গ্রাম?

ক. ৩৫০  খ. ৪৬০

গ. ৭৭০   ঘ. ৯৬০

২১. একটি সামান্তরিকের দুটি কোণের সমষ্টি ১২০° হলে অপর দুটি কোণের সমষ্টি কত?

ক. ৬০° খ. ১২০° 

গ. ১৮০° ঘ. ২৪০°

২২. ৪ সেমি ব্যাসবিশিষ্ট বৃত্ত অাঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত সেমি হবে? 

ক. ১ খ. ২  

গ. ৪ ঘ. ৮

২৩. ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন কত গ্রাম হবে?

ক. ৮৪  খ. ৯৬ 

গ. ১১২  ঘ. ১৫৪

২৪. ১২০ কিলোগ্রামের ২০% কত কিলোগ্রাম হবে? 

ক. ১২  খ. ১৬ 

গ. ২৪ ঘ. ৩৬

২৫.  বিনিয়োগ করা টাকাকে কী বলা হয়? 

ক. মুনাফা খ. আসল 

গ. সুদের হার ঘ. সুদাসল

সঠিক উত্তর

১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. ঘ ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. খ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা