ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে

সাধারণ জ্ঞান: বিজ্ঞান

প্রশ্ন: কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকে কী বলে?

উত্তর: অভিকর্ষ।

প্রশ্ন: ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর g-এর মান কত?

উত্তর: 9.8 মিটার/সেকেন্ড২।

প্রশ্ন: কোথায় ‘g’–এর মান সবচেয়ে বেশি?

উত্তর: মেরু অঞ্চলে।

প্রশ্ন: পৃথিবীর মেরু অঞ্চলে g-এর মান কত?

উত্তর: ৯.৮৩ মি./সে২।

প্রশ্ন: আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কোনটি?

উত্তর: কিলোগ্রাম।

প্রশ্ন: ওজনের একক নিচের কোনটি?

উত্তর: নিউটন।

প্রশ্ন: পৃথিবীর ও চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণের অনুপাত কত?

উত্তর: ৬: ১।

প্রশ্ন: বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?

উত্তর: মেরু অঞ্চলে।

প্রশ্ন: বলের একক কোনটি?

উত্তর: নিউটন।

প্রশ্ন: কোথায় ‘g’–এর মান শূন্য?

উত্তর: পৃথিবীর কেন্দ্রে।

প্রশ্ন: লিফট যখন অভিকর্ষজ ত্বরণের সমান ত্বরণে নিচের দিকে নামে, তখন লিফটের আরোহীর ওজন কী হয়?

উত্তর: শূন্য হয়।

প্রশ্ন: লিফটের রশি ছিঁড়ে গেলে লিফটে দাঁড়ানো ব্যক্তি কী অনুভব করবে?

উত্তর: ওজোনহীনতা।

প্রশ্ন: কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হবে?

উত্তর: মেরু অঞ্চলে।

প্রশ্ন: কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে কী বলে?

উত্তর: ভর।

প্রশ্ন: বিষুব অঞ্চলে ‘g’–এর মান কত?

উত্তর: ৯.৭৮ মি/সে২।

প্রশ্ন: লিফটের রশি ছিঁড়ে গেলে লিফটের ভেতরে দাঁড়ানো ব্যক্তি কী অনুভব করবে?

উত্তর: ওজনহীনতা।

প্রশ্ন: ‘g’-এর মান কোথায় সবচেয়ে কম?

উত্তর: বিষুব অঞ্চলে।

প্রশ্ন: ভূপৃষ্ঠে ‘g’-এর আদর্শ মান কত?

উত্তর: ৯.৮ মিটার/ সেকেন্ড২।

প্রশ্ন: কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কাকে?

উত্তর: মাইটোকন্ড্রিয়া।

প্রশ্ন: কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন?

উত্তর: রবার্ট হুক।

প্রশ্ন: কোন ধরনের প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে?

উত্তর: বর্ণহীন প্লাস্টিড।

প্রশ্ন: উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?

উত্তর: সেলুলোজ।

প্রশ্ন: জীবনের ভৌত ভিত্তি বলা হয় কাকে?

উত্তর: প্রোটোপ্লাজমকে।

প্রশ্ন: বর্ণহীন প্লাস্টিডের কাজ কী?

উত্তর: খাদ্য সঞ্চয়।

প্রশ্ন: মাইটোকন্ড্রিয়া কোন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে?

উত্তর: শ্বসন।

অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা