নৌপরিবহন মন্ত্রণালয়
নৌপরিবহন মন্ত্রণালয়

মেরিন ক্যাডেট ভর্তি, চক্ষু ও মনোবৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নৌপরিবহন অধিদপ্তরের অধীনে সমন্বিত মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষা ২০২৫-২৬-এর চক্ষু ও মনোবৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল এবং ভর্তির পরবর্তী কার্যক্রম-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ তথ্য—

ফলাফল ও আপিল: ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত চক্ষু ও মনোবৈজ্ঞানিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা ৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ৫০০ টাকা ফি প্রদান করে আপিল করতে পারবেন। আপিলকৃত প্রার্থীদের আবেদন ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টায় নৌপরিবহন অধিদপ্তরে নিষ্পত্তি করা হবে।

ভর্তির সময়সীমা—

সরকারি মেরিন একাডেমিসমূহে ভর্তির জন্য নির্বাচিত এবং অপেক্ষমাণ তালিকা হতে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৬ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট একাডেমির নির্দেশনা মোতাবেক ভর্তি সম্পন্ন করতে হবে।

ভর্তিপ্রক্রিয়া ও ফি—

মনোনীত প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের অনুকূলে ৩০ হাজার টাকার পে-অর্ডার জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির আগে প্রার্থীদের নিজ নিজ একাডেমিতে উপস্থিত হয়ে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

যোগাযোগ: ভর্তিসংক্রান্ত তথ্যের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা, রংপুর মেরিন একাডেমি এবং মেরিন ফিশারিজ একাডেমির মুঠোফোন নম্বরে যোগাযোগ করা যাবে।