ভূগোল ও পরিবেশ: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. সমাক্ষরেখা কী?
ক. নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখা
খ. মূল মধ্যরেখার সমান্তরালে কল্পিত রেখা
গ. ৯০° বরাবর কল্পিত রেখা ঘ. উত্তরে কল্পিত রেখা
২. নিচের কোনটি কর্কটক্রান্তি রেখা নির্দেশ করে?
ক. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ খ. ২৩.৫° উত্তর অক্ষাংশ
গ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ ঘ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ
৩. নিচের কোনটি মকরক্রান্তি রেখা?
ক. ২৩.৫° উত্তর অক্ষাংশ খ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ
গ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ ঘ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ
৪. কোন অক্ষাংশকে সুমেরু বৃত্ত হিসেবে কল্পনা করা হয়?
ক. ২৩.৫° উত্তর খ. ২৩.৫° দক্ষিণ
গ. ৬৬.৫° উত্তর ঘ. ৬৬.৫° দক্ষিণ
৫. কোন অক্ষাংশটি কুমেরু বৃত্ত নির্দেশ করে?
ক. ৬৬.৫° উত্তর খ. ৬৬.৫° দক্ষিণ
গ. ৬৮.৫° উত্তর ঘ. ৬৮.৫° দক্ষিণ
৬. বাংলাদেশের ওপর দিয়ে নিচের কোন রেখা অতিক্রম করেছে?
ক. মকরক্রান্তি রেখা খ. কর্কটক্রান্তি রেখা
গ. বিষুবরেখা ঘ. সমাক্ষরেখা
৭. সূর্যের উন্নতি কোণ পরিমাপক যন্ত্রের নাম কী?
ক. সেক্সট্যান্ট যন্ত্র খ. ইনকিউবেটর
গ. অডোমিটার ঘ. টেকোমিটার
৮. নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ কত ডিগ্রি?
ক. ০° খ. ৫°
গ. ১০° ঘ. ১৫°
৯. ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হয়?
ক. ৪ সেকেন্ড খ. ৪ মিনিট
গ. ১৫ মিনিট ঘ. ১ ঘণ্টা
১০. ১৮০° পূর্ব ও পশ্চিম দ্রাঘিমারেখা কোন দিকে?
ক. ০° বরাবর খ. ০° এর উল্টো দিকে
গ. ২৩° বরাবর ঘ. ৬৬° এর ঠিক উল্টো দিকে
১১. একই দ্রাঘিমায় ১৮০° তে সময়ের পার্থক্য কত হয়?
ক. ৬ ঘণ্টা খ. ১২ ঘণ্টা
গ. ২৪ ঘণ্টা ঘ. ৮ মিনিট
১২. নিচের কোনটি আন্তর্জাতিক তারিখ রেখা নির্দেশ করে?
ক. ১২০° দ্রাঘিমারেখা খ. ১৮০° দ্রাঘিমারেখা
গ. ১৯০° দ্রাঘিমারেখা ঘ. ১৮০° উত্তর অক্ষাংশ
১৩. আন্তর্জাতিক তারিখ রেখা কোন সাগরের ওপর দিয়ে কল্পিত হয়েছে?
ক. প্রশান্ত মহাসাগর খ. আটলান্টিক মহাসাগর
গ. ভারত মহাসাগর ঘ. জাপান সাগর
১৪. ভূগোলের দুই বিপরীত স্থানকে পরস্পরের কী বলে?
ক. বিপরীত স্থান খ. সমস্থান
গ. প্রতিপাদ স্থান ঘ. উল্টোমুখী স্থান
১৫. পৃথিবী কোন রেখার ওপর আবর্তন করে?
ক. মেরুরেখা খ. নিরক্ষরেখা
গ. মূল মধ্যরেখা ঘ. মকরক্রান্তি রেখা
১৬. পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করাকে কী বলে?
ক. বার্ষিক গতি খ. আহ্নিক গতি
গ. আবর্তন গতি ঘ. রৈখিক গতি
১৭. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন খ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
গ. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ৪৮ সেকেন্ড
ঘ. ৩৬৬ দিন ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
সঠিক উত্তর
১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. খ ৬. খ ৭. ক ৮. ক ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা