অলকরণ: এস এম রাকিবুর রহমান
অলকরণ: এস এম রাকিবুর রহমান

এইচএসসি পরীক্ষা ২০২৬। ইংরেজি ২য় পত্র: গুরুত্ব দাও গ্রামার ও রাইটিং পার্টে

ইংরেজি ২য় পত্র: পরামর্শ

প্রিয় পরীক্ষার্থী, ইংরেজি দ্বিতীয় পত্রে নম্বর থাকছে ১০০। Grammar অংশে ৬০ নম্বর ও Writing partএ ৪০ নম্বর।

১ নম্বর প্রশ্ন: Gap filling activities without clues (for articles): এ অংশে ১০টি শূন্যস্থানসহ একটি টেক্সট থাকবে। শূন্যস্থানগুলোয় প্রয়োজন অনুসারে Article (a/an/the) ব্যবহার করতে হবে, আর প্রয়োজন না হলে সে ক্ষেত্রে Zero Article অর্থাৎ ক্রস (×) ব্যবহৃত হবে। উত্তরপত্রে শুধু শূন্যস্থান-এ যা ব্যবহৃত হবে, তা লিখলেই চলবে। পুরো text লিখতে হবে না।

২ নম্বর প্রশ্ন: Gap filling activities without clues (for prepositions): এ প্রশ্নে ১০টি শূন্যস্থান–সংবলিত একটি text দেওয়া থাকবে। উপযুক্ত preposition দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরপত্রে text লিখতে হবে না। উত্তরপত্রে (a), (b), (c) ইত্যাদি ধারাবাহিকভাবে লিখে শুধু উপযুক্ত preposition লিখতে হবে। প্রশ্নের মান ৫।

৩ নম্বর প্রশ্ন: (Gap filling activities with clauses): এ প্রশ্নে ছোট ছোট বাক৵ দিয়ে তৈরি করা একটি text দেওয়া থাকবে। প্রতিটি textএ একটি করে শূন্যস্থান দেওয়া থাকবে। was born, have to, would rather, had better, let alone, as soon as, what does…..look, introductory ‘there’ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরপত্রে (a), (b), (c) ইত্যাদি ধারাবাহিকভাবে লিখে শুধু উপযুক্ত উত্তর লিখবে।

৪ নম্বর প্রশ্ন: (Completing Sentences with clauses/phrases): এ প্রশ্নে ছোট ছোট sentence দিয়ে তৈরি করা একটি text দেওয়া থাকবে। প্রতিটি textএ একটি করে শূন্যস্থান দেওয়া থাকবে। একটি phrase (noun phrase, infinitive phrase) অথবা একটি clause (conditional clause, adjective clause, adverbial clause, noun clause) দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরে পূর্ণ Sentences লিখবে এবং উত্তরের নিচে দাগ দিতে ভুলে যাবে না কিন্তু।

৫ নম্বর প্রশ্ন: Use of verbs: এ অংশে ১৪টি শূন্যস্থান–সংবলিত একটি text দেওয়া থাকবে। প্রদত্ত Verbএর right form ব্যবহার করে শূন্যস্থান পূরণ করবে। subjectverb, person, number এবং tenseএর পরিবর্তন ছাড়াও voiceএর passive form ব্যবহার করে right form of verbsএর উত্তর দেবে। প্রয়োজনে Verbএর negative form ব্যবহার করবে।

৬ নম্বর প্রশ্ন: (Changing sentences): এ অংশে পরীক্ষার্থীদের Sentence পরিবর্তন করতে বলা হবে। এ ক্ষেত্রে যে Sentence-গুলো পরিবর্তন করতে হবে, সে Sentence-গুলোর শেষে নির্দেশনা দেওয়া থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী Sentence-গুলো পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনগুলো Voice, Sentence Patterns Degrees-এর মাধ্যমে হবে। নম্বর থাকবে ১×৫=৫।

৭ নম্বর প্রশ্ন: (Narrative Style): এ অংশে একটি text দেওয়া থাকবে। প্রশ্নপত্রে textটি Indirect speech (পরোক্ষ উক্তি) এ উল্লেখ থাকলে, তাকে Direct speech (প্রত্যক্ষ উক্তি) এ পরিবর্তন করতে হবে। কিন্তু Direct speech–এ উল্লেখ থাকলে, তাকে Indirect speech (পরোক্ষ উক্তি) লিখতে হবে। Person, reporting verb ও tense পরিবর্তনের সময় অবশ্যই সতর্ক থাকবে।

৮ নম্বর প্রশ্ন: (Pronoun referencing): এ অংশে Pronoun-এর সঠিক ব্যবহারের ওপর প্রশ্ন করা হবে। এ ক্ষেত্রে ত্রুটিপূর্ণ ও অস্পষ্ট Pronoun সংবলিত একটি text দেওয়া থাকবে। প্রদত্ত text-টিতে Pronoun ব্যবহারের বিভিন্ন ধরনের ৫টি ভুল থাকবে। পরীক্ষার্থীদের ত্রুটিপূর্ণ ও অস্পষ্ট Pronoun-গুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে তারা ত্রুটিপূর্ণ বা অস্পষ্ট Pronoun-টি সঠিক Pronoun-এর ব্যবহার দ্বারা অথবা প্রয়োজনে ত্রুটিপূর্ণ বা অস্পষ্ট Pronoun-টির পরিবর্তে Noun বা Noun Phrase ব্যবহার করতে পারবে। নম্বর থাকবে ১×৫=৫

৯ নম্বর প্রশ্ন: (Use of Modifiers): এ অংশে ১০টি শূন্যস্থান–সংবলিত একটি text দেওয়া থাকবে। প্রশ্নপত্রে প্রদত্ত প্রথম বন্ধনীর ভেতরের নির্দেশনা অনুসারে উপযুক্ত modifier ব্যবহার করে textএর অর্থ অনুসারে উত্তর লিখতে হবে।

১০ নম্বর প্রশ্ন: (Connectors/linking words): এ অংশে ১৪টি শূন্যস্থান–সংবলিত একটি passage থাকবে। প্যাসেজের অর্থ অনুসারে উপযুক্ত connectors/ linking words ব্যবহার করে উত্তর লিখতে হবে। উত্তরপত্রে passage লিখতে হবে না।

১১ নম্বর প্রশ্ন: (Use of antonym/synonym): প্রশ্নের এ অংশে antonym ও synonymএর ব্যবহার করার জন্য underline করা ১০টি শব্দের একটি প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজটির নিচে underline করা শব্দের পাশে প্রদত্ত প্যাসেজের অর্থ এবং প্রথম বন্ধনীর ভেতরের নির্দেশনা অনুসারে উপযুক্ত antonym/synonym ব্যবহার করে উত্তর লিখবে। প্রদত্ত শব্দের parts of speech এবং এর antonym/synonym যেন একই parts of speech হয়, সে বিষয়টি মনে রাখতে হবে।

১২ নম্বর প্রশ্ন: (Use of Punctuation): এ অংশে text দেওয়া থাকবে, যেখানে কোনো punctuation marks (বিরামচিহ্ন) দেওয়া থাকবে না। উপযুক্ত punctuation marks এবং capital letter ব্যবহার করে textটি লিখতে হবে।

১৩ নম্বর প্রশ্ন: (Formal letter writing/Email): এ অংশে একটি formal letter/email লিখতে হবে। যেখানে সাধারণত শিক্ষার্থীদের অভিজ্ঞতা, দৈনন্দিন সমস্যা, সাম্প্রতিক বিষয়, কোনো বিষয়ের অভিযোগ উল্লেখ থাকে। কোনো বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হলেও এ ধরনের Formal letter/email লিখতে হয়।

১৪ নম্বর প্রশ্ন: (Report writing): কোনো একটি বিষয় বা ঘটনা সম্পর্কে News Report তৈরি করতে বলা হয়। প্রশ্নপত্রে word limit দেওয়া থাকবে। প্রশ্নপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী Report-টি লিখতে হবে। Report এর বিষয়বস্তু স্পষ্টভাবে প্রকাশ করে এমন শিরোনাম দেবে। শিরোনামের নিচে প্রতিবেদকের নাম লিখবে। প্রথম অনুচ্ছেদে কী ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে এবং কারা জড়িত—এসব সংক্ষেপে লিখবে। তথ্য নির্ভুল ও বাস্তবভিত্তিক হতে হবে।

১৫ নম্বর প্রশ্ন: Paragraph Writing (by listing/description): এ অংশে প্রশ্নপত্রের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী এর পদ্ধতি অনুসরণ করে ২০০ শব্দের মধ্যে একটি paragraph লিখতে হবে।

১৬ নম্বর প্রশ্ন: Paragraph Writing: এ অংশে প্রশ্নপত্রের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী comparison and contrast, cause and effectএর পদ্ধতি অনুসরণ করে ২০০ শব্দের মধ্যে একটি paragraph লিখতে হবে।

  • মো. জসিম উদ্দীন িবশ্বাস, সহকারী অধ্যাপক
    ঢাকা েরসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা