
জীববিজ্ঞান ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৪
১. ম্যালেরিয়া রোগে আক্রান্ত মানুষের—
i. রক্তশূন্যতা দেখা দেয় ii. প্লীহা বড় হয়ে যায়
iii. বারবার পাতলা পায়খানা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়—
i. তেল অপসারণে ii. অ্যাসিটোন তৈরিতে
iii. ভিটামিন তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. ডেঙ্গু রোগের লক্ষণ—
i. চোখের সাদা অংশ হলুদ হওয়া ii. চামড়ায় ছোট ছোট লাল ফুসকুড়ি
iii. পুরো শরীরে ব্যথা অনুভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ব্যাকটেরিওফাজ কী?
ক. একপ্রকার ছত্রাক খ. একপ্রকার শৈবাল
গ. একপ্রকার ভাইরাস ঘ. একপ্রকার ব্যাকটেরিয়া
৫. ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীরের বাইরে পিচ্ছিল ও আঠালো স্তর থাকে। এ স্তরটি—
i. বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করে
ii. ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে
iii. পলিস্যাকারাইড বা পলিপেপটাইডের পলিমার দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া অন্তঃরেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে। এ অন্তঃরেণু—
i. গোলাকার বা ডিম্বাকার ধরনের ii. পুরু প্রাচীর দিয়ে আবৃত
iii. অঙ্কুরিত হয়ে দুটি অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন ধাপে উত্পন্ন হয়?
ক. সিগনেট রিং খ. রোজেট
গ. ট্রফোজয়েট ঘ. সাইজন্ট
৮. ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য—
i. সবাই অকোষীয় ii. বিপাকীয় এনজাইম নেই
iii. জিনেটিক রিকম্বিনেশন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা