রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৫
১. কোনটি যৌগমূলক?
ক. N2O5 খ. P2O3
গ. S2O32- ঘ. Al2O3
২. টাংস্টেনের প্রতীক কোনটি?
ক. T খ.W
গ. At ঘ. Ta
৩. অ্যামোনিয়া অণুর আকৃতি কেমন?
ক. কৌণিক খ. রৈখিক
গ. চতুস্তলকীয় ঘ. পিরামিডীয়
৪. কোন যৌগে পোলারিটি বিদ্যমান?
ক. CH3OH খ. CH4
গ. CO ঘ. PCI3
৫. SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত?
ক. 0 খ. 1
গ. 2 ঘ. 3
৬. নিচের কোনটি ইলেকট্রনীয় পরিবাহী?
ক. ক্ষারের দ্রবণ খ. লবণের দ্রবণ
গ. গ্রাফাইট ঘ. গলিত দ্রবণ
৭. ব্লু ভিট্রিওলে কত অণু পানি থাকে?
ক. ২ অণু খ. ৫ অণু
গ. ৭ অণু ঘ. ১০ অণু
৮. ক্লোরিন অণুর ক্ষেত্রে—
i. এটি একটি পোলার যৌগ ii. সাধারণ তাপমাত্রায় এটি গ্যাসীয়
iii. ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. পোলার যৌগ হলো—
i. HF ii. NH3
iii. C6H12O6
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. অ্যামোনিয়া অণুতে কতটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে?
ক. ১ জোড়া খ. ২ জোড়া
গ. ৩ জোড়া ঘ. ৪ জোড়া
১১. ক্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে?
ক. ১ জোড়া খ. ২ জোড়া
গ. ৪ জোড়া ঘ. ৬ জোড়া
১২. চিনির সংকেত নিচের কোনটি?
ক. C6H12O6 খ. (C6H10O5)n
গ. C12H22O11 ঘ. C3H6O2
১৩. কোন অক্সাইডটি অম্লধর্মী?
ক. Na2O খ. K2O
গ. MgO ঘ. NO2
১৪. পানির অণুতে আছে—
i. ঘূর্ণায়মান ইলেকট্রন ii. মুক্তজোড় ইলেকট্রন
iii. সমযোজী বন্ধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. বন্ধন গঠনকালে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে—
i. KF যৌগে ii. CaS যৌগে
iii. KCl যৌগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত?
ক. 2টি খ. 6টি
গ. 8টি ঘ. 10টি
১৭. PCI3 এ P এর সুপ্ত যোজনী কত?
ক. 1 খ. 2
গ. 3 ঘ. 4
সঠিক উত্তর
১. গ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. গ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. খ
চিন্ময় কুমার দাস, শিক্ষক
খুলনা জিলা স্কুল, খুলনা