মাদ্রাসা শিক্ষা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ড

আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। ৬ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। ফি জমা দেওয়া যাবে ৭ মে পর্যন্ত। তবে পরিশোধ করতে হবে বিলম্ব ফি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের সব মাদ্রাসার অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় ৬ মে (বিলম্ব ফিসহ) পর্যন্ত বাড়ানো হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ৭ মে।

বিগত ২২ ফেব্রুয়ারির চিঠিতে দেওয়া ফরম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।