পদার্থবিজ্ঞান ২য় পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. তড়িৎ বিভব কী?
ক. একপ্রকার কাজ খ. একপ্রকার শক্তি
গ. একপ্রকার গতি ঘ. একপ্রকার ত্বরণ
২. তড়িৎ বিভব কোন রাশি?
ক. স্কেলার খ. শক্তি
গ. ভেক্টর ঘ. ত্বরণ
৩. গাউসীয় তল কী?
ক. একপ্রকার আবদ্ধ তল খ. একপ্রকার শক্তি
গ. একপ্রকার সুষম তল ঘ. একপ্রকার ত্বরণ
৪. বিভব পার্থক্য ও তড়িৎ প্রাবল্য পরস্পর কেমন?
ক. সমানুপাতিক খ. কম
গ. বেশি ঘ. অসীম
৫. প্রোটনের আধান কত?
ক. 1.6×10-31C খ. 1.9×1060C
গ. 1.6×10-19C ঘ. 1.6×10-23C
৬. তড়িৎ ভেদনযোগ্যতার একক কোনটি?
ক. C2N-1m-2 খ. Nm2C-2
খ. C2N-2m-2 গ. NmC-2
৭. দুটি চার্জের মধ্যকার বলের মান নির্ভর করে—
i. চার্জের পরিমাণের ওপর ii. মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. ডাই–ইলেকট্রিক ধ্রুবকের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য—
i. ঋণাত্মক চার্জ ii. ধনাত্মক চার্জ
iii. ভর আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. তড়িৎক্ষেত্রের দিক নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
ক. বিন্দু চার্জ খ. পরখ চার্জ
গ. বদ্ধ চার্জ ঘ. মুক্ত চার্জ
১০. তড়িৎক্ষেত্রে ১টি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি—
i. স্থির থাকবে ii. বল লাভ করবে
iii. নির্দিষ্ট পথে চলবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. দুটি আহিত বস্তুকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করলে আধানের প্রবাহ কোন দিকে হবে, তা কোন বিষয়ের ওপর নির্ভর করে?
ক. আধানের পরিমাণ খ. তড়িৎক্ষেত্র
গ. তড়িৎ প্রাবল্য ঘ. তড়িৎ বিভব
১২. নিচের কোনটি ভোল্টের সমতুল্য?
ক. JA-1s-1 খ. JA-1s
গ. JAs-1 ঘ. JAs
১৩. পৃথিবীর বিভব কেমন?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. শূন্য ঘ. অসীম
১৪. আধান ও বিভবের গুণফলের একক কী?
ক. জুল খ. ভোল্ট
গ. ফ্যারাডে ঘ. হেনরি
১৫. সমবিভব তল ও তড়িৎক্ষেত্রের মধ্যবর্তী কোণের পরিমাপ কত?
ক. 60° খ. 90°
গ. 120° ঘ. 180°
১৬. সমবিভব তলের যেকোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য কত?
ক. শূন্য খ. অসীম
গ. এক ভোল্ট ঘ. দুই ভোল্ট
১৭. একটি চার্জিত গোলাকার পরিবাহীর—
i. অভ্যন্তরে প্রাবল্য শূন্য ii. অভ্যন্তরে বিভব শূন্য
iii. পৃষ্ঠের সব বিন্দুর বিভব সমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. একটি তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎ প্রাবল্য কীরূপে পরিবর্তিত হয়?
ক. r-1 খ. r-2
গ. r-3 ঘ. r-4
১৯. আধান ঘনত্বের একক কী?
ক. Cm-3 খ. Cm-2
গ. Cm2 ঘ. Cm3
২০. তড়িৎ দ্বিমেরুর একক কী?
ক. Am খ. Cm
গ. Cm-1 ঘ. Cm3
২১. তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে—
i. তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি
ii. তড়িৎ দ্বিমেরু অক্ষের ওপর তড়িৎ প্রাবল্য সর্বোচ্চ
iii. তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ বিভব সর্বোচ্চ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. ক ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. ক
মো. আব্দুল মান্নান, প্রভাষক
উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা