বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাউবির এসএসসি ২০২৬ পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪%

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪।

এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ হাজার ২৪ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৭২৫ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৯ জন ছাত্রী। বাউবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

* ফলাফল দেখুন এখানে