
সমাজকর্ম ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–১
১. সমাজকর্মের পদ্ধতিগুলো কিসের পরিধিভুক্ত?
ক. সামাজিক আইনের খ. সামাজিক ন্যায়বিচারের
গ. সমাজের ঘ. সমাজকল্যাণের
২. সমাজকর্ম কাকে নিয়ে কাজ করে?
ক. দরিদ্রদের নিয়ে খ. শিশুদের নিয়ে
গ. নারীদের নিয়ে ঘ. সমাজ ও মানুষকে নিয়ে
৩. নিচের কোনটি সমাজকর্মের পরিধিভুক্ত?
ক. মানসিক স্বাস্থ্যসেবা খ. শারীরিক স্বাস্থ্যসেবা
গ. বস্তুগত সেবা ঘ. আর্থিক সেবা
৪. উন্নয়ন ও কল্যাণের প্রতিটি ক্ষেত্রে কার বিচরণ রয়েছে?
ক. সমাজকর্মের খ. অর্থনীতির
গ. পৌরনীতির ঘ. ইতিহাসের
৫. সমাজকর্ম সমাজের কী নিয়ে আলোচনা করে?
ক. খুঁটিনাটি বিষয় খ. উন্নয়ন
গ. পরিবেশ ঘ. সমস্যা
৬. সমস্যা সমাধানের কী হিসেবে সমাজকর্মের গুরুত্ব সারা বিশ্বে স্বীকৃত?
ক. সহায়ক উপায় খ. মৌলিক উপায়
গ. বাস্তব উপায় ঘ. বিজ্ঞানসম্মত উপায়
৭. সমাজের সার্বিক কল্যাণে কিসের গুরুত্ব অনেক?
ক. সমাজবিজ্ঞানের খ. সমাজকর্মের
গ. মনোবিজ্ঞানের ঘ. অর্থনীতির
৮. আধুনিক সমাজকল্যাণে সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতি কী?
ক. সামাজিক কার্যক্রম খ. সামাজিক আইন
গ. সমাজকর্ম ঘ. সমাজবিজ্ঞান
৯. সমাজকর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায়?
ক. অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে খ. উৎসাহ প্রদানের মাধ্যমে
গ. মানসিক চিকিৎসার মাধ্যমে ঘ. কতগুলো বিশেষ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে
১০. পেশাগত সমাজকর্মী সৃষ্টির জন্য কোনটির গুরুত্ব অপরিসীম?
ক. সমাজকর্ম খ. সমাজবিজ্ঞান
গ. পৌরনীতি ও সুশাসন ঘ. অর্থনীতি
১১. যেকোনো দেশের প্রকৃত উন্নয়ন কিসের ওপর নির্ভরশীল?
ক. প্রাকৃতিক সম্পদ খ. খনিজ সম্পদ
গ. মানবসম্পদ ঘ. ভারসাম্যপূর্ণ আর্থসামাজিক উন্নতি
১২. সমাজকর্ম পেশা মূলত কী কেন্দ্রিক?
ক. ব্যবসাকেন্দ্রিক খ. সেবাকেন্দ্রিক
গ. আত্মকেন্দ্রিক ঘ. সমস্যা সমাধানকেন্দ্রিক
১৩. ফারহানাদের একটি বাড়ি আছে। বাড়িটি কোন ধরনের সম্পদ?
ক. বস্তুগত সম্পদ খ. অবস্তুগত সম্পদ
গ. খনিজ সম্পদ ঘ. প্রাকৃতিক সম্পদ
১৪. যেকোনো উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?
ক. সরকারের অংশগ্রহণ খ. জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
গ. শ্রমিকদের অংশগ্রহণ ঘ. রাজনীতিবিদদের অংশগ্রহণ
সঠিক উত্তর
১. ঘ ২. ঘ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ
মাহমুদ বিন আমিন, প্রভাষক
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা