
জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৪
১. ক্যালভিন ও ব্যাশাম চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
ক. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট খ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
গ. ফসফোগ্লিসারালাডিহাইড ঘ. ফসফোগ্লিসারিক অ্যাসিড
২. C3 চক্রে কোনটি প্রথম কার্বন ডাই-অক্সাইড গ্রহীতা হিসেবে কাজ করে?
ক. ফসফোগ্লিসারিক অ্যাসিড খ. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট
গ. ফসপোগ্লিসারালডিহাইড ঘ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
৩. শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?
ক. ১৫° সে.-৩৫° সে খ. ২০° সে-৩৫° সে
গ. ২০° সে.-৪৫° সে ঘ. ২৫° সে-৩৫° সে
৪. C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
ক. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড খ. ফসফোগ্লিসারালডিহাইড
গ. ফসফোগ্লিসারিক অ্যাসিড ঘ. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট
৫. সবাত শ্বসন সাধারণত কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৬. একটি কাঁঠালগাছের জৈবিক ক্রিয়া-প্রক্রিয়ার শক্তি আসে—
i. সবাত শ্বসনের মাধ্যমে ii. অবাত শ্বসনের মাধ্যমে
iii. সালোকসংশ্লেষণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক
ক. i খ. iii
গ. i ও ii ঘ. ii ও iii
# অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্পার ব্যবহারিক ক্লাসের জন্য একটি লাল জবা ফুল ছিঁড়তে গেলে পায়ে ইটের ধাক্কা লাগে। ইট সরিয়ে দেখে সেখানকার ঘাসগুলো সাদা হয়ে আছে।
৭. ব্যবহারিক ক্লাসে অর্পার উপকরণটির মধ্যে বিদ্যমান—
ক. ক্লোরোপ্লাস্ট খ. ক্রোমোপ্লাস্ট
গ. প্রোটোপ্লাস্ট ঘ. নিউকোপ্লাস্ট
৮. ঘাসগুলো ওইরূপ হওয়ার কারণ—
i. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটেছে
ii. সূর্যের আলো না পাওয়ায় পত্ররন্ধ্র বন্ধ ছিল
iii. প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করতে পারেনি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. কত ডিগ্রি তাপমাত্রার নিচে শ্বসনের হার কমে যায়?
ক. ১৫° সে খ. ২০° সে
গ. ২৫° সে ঘ. ৩০° সে
১০. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কত কার্বনবিশিষ্ট?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১১. কত ডিগ্রি তাপমাত্রার নিচে সালোকসংশ্লেষণের হার কমে যায়?
ক. ২০° সে খ. ২২° সে
গ. ৩০° সে ঘ. ৩৫° সে
১২. আলো ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে বলে—
i. ফটোলাইসিস
ii. ফটোফসফোরাইলেশন
iii. আত্তীকরণ শক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. ii ও iii
১৩. কোন উদ্ভিদে সালোকংশ্লেষণের হার বেশি?
ক. জলজ খ. স্থলজ
গ. বায়ুপরাগী ঘ. পরগাছা
১৪. অবাত শ্বসনের ধাপ কতটি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৫. অবাত শ্বসনে কতটি ATP উৎপন্ন হয়?
ক. ২টি খ. ১০টি
গ. ১৮টি ঘ. ২৮টি
১৬. অবাত শ্বসনে—
i. ৩৮টি ATP উৎপন্ন হয় ii. অক্সিজেনের প্রয়োজন হয় না
iii. পাইরুভিক অ্যাসিড আংশিক জারিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. ঘ ২. খ ৩. গ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. ক ৯. খ ১০. গ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা