ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে আলোচনায় ব্যস্ত
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে আলোচনায় ব্যস্ত

এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ২য় পত্র: বাক্য শুদ্ধ করে লেখো, নম্বর থাকবে ৫

বাংলা ২য় পত্র: বাক্য শুদ্ধ করে লেখো

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, ব্যাকরণ অংশে একটি প্রশ্ন থাকবে বাক্য শুদ্ধ করে লেখার ওপর। নম্বর থাকবে ৫।

অশুদ্ধ: আপনার সঙ্গে আমার গোপন পরামর্শ আছে।

শুদ্ধ: আপনার সঙ্গে আমার একটা গোপনীয় পরামর্শ আছে।

অশুদ্ধ: আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ।

শুদ্ধ: আবশ্যক ব্যয়ে কৃপণতা (বা কার্পণ্য) অনুচিত।

অশুদ্ধ: আবশ্যকীয় বিছানাপত্র নিয়ে আসবেন।

শুদ্ধ: আবশ্যক বিছানাপত্র নিয়ে আসবেন।

অশুদ্ধ: আমাদের উচিত নহে উন্নতির পথে কুঠারাঘাত করা।

শুদ্ধ: উন্নতির মূলে কুঠারাঘাত করা আমাদের উচিত নয়।

অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নেই।

শুদ্ধ: আমার আর বাঁচার স্বাদ নেই।

অশুদ্ধ: আমার এ পুস্তকের কোনো আবশ্যক নেই।

শুদ্ধ: আমার এ পুস্তকের কোনো আবশ্যকতা নেই।

অশুদ্ধ: আমার এ কাজে মনোযোগীতা নেই।

শুদ্ধ: আমার এ কাজে মনোযোগ নেই।

অশুদ্ধ: আজকালকার মেয়েগুলো যেমন মুখরা তেমন বিদ্যানো বটে।

শুদ্ধ: আজকালকার মেয়েগুলো যেমন মুখরা, তেমন বিদুষী বটে।

অশুদ্ধ: আমি তোমাকে অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ দিলাম।

শুদ্ধ: আমি তোমাকে অন্তস্তল হতে ধন্যবাদ জানালাম।

অশুদ্ধ: আমি তোমার কাছে কৃতজ্ঞতা রইলাম।

শুদ্ধ: আমি তোমার নিকট কৃতজ্ঞ রইলাম।

অশুদ্ধ: আমি আপনার জ্ঞাতার্থে এই সংবাদ লিখলাম।

শুদ্ধ: আমি আপনার অবগতির জন্য (বা আপনাকে জ্ঞাপনার্থে) এই সংবাদ লিখলাম।

  • মোস্তাফিজুর রহমান, শিক্ষক
    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা