রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভর্তির ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়। ফলপ্রত্যাশীরা ওয়েবসাইটে সিরিয়াল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তাঁদের ফল দেখতে পারবেন।
এর আগে ১১ জুলাই ২০২৬ বিকেলে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তি–ইচ্ছুক।
এদিকে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। আর বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে।