
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৫
১. মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন?
ক. ভিডিও খ. ইন্টার-অ্যাকটিভ
গ. টেক্সট ঘ. গ্রাফিকস
২. কোন সফটওয়্যার ব্যবহার করে চমত্কার কনটেন্টস তৈরি করা যায়?
ক. অথর খ. ডেটাবেজ
গ. ফটোশপ ঘ. পাওয়ারপয়েন্ট
৩. ডিরেক্টর কী ধরনের সফটওয়্যার?
ক. অথরিং খ. লেখালেখির
গ. ডেটাবেজ ঘ. কথা বলার
৪. ফটোশপ কী ধরনের সফটওয়্যার?
ক. ডেটাবেজ খ. হিসাবনিকাশের
গ. গ্রাফিকস ঘ. নেটওয়ার্কিং
৫. অথরিং সফটওয়্যারগুলো কী ধরনের হয়?
ক. শক্তিশালী খ. দুর্বল
গ. জটিল ঘ. মুদ্রণ ও প্রকাশনাসংশ্লিষ্ট
৬. মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রল বা ফ্লাশ করাকে কী বলা যাবে?
ক. ইফেক্ট খ. স্টাইল
গ. সৌন্দর্যবর্ধন ঘ. সব কটি
৭. নিচের কোনটি ইন্টার-অ্যাকটিভ?
ক. ফটোশপ খ. ওয়েব
গ. ভিডিও গেমস ঘ. সব কটি
৮. তথ্যকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি?
ক. এক্সেল খ. অ্যাকসেস
গ. পাওয়ারপয়েন্ট ঘ. ফটোশপ
৯. পাওয়ারপয়েন্ট সফটওয়্যারের অপর নাম কী?
ক. আউটলুক খ. প্রেজেন্টেশন সফটওয়্যার
গ. প্রিমিয়ার সফটওয়্যার ঘ. ই-মেইল
১০. পাওয়ারপয়েন্টে ফাইলকে কী বলা হয়?
ক. সফটওয়্যার খ. প্রেজেন্টেশন
গ. হ্যান্ড আউট ঘ. স্লাইড
১১. সভা-সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে কোন সফটওয়্যারটির বিকল্প নেই?
ক. পাওয়ারপয়েন্ট খ. এমএস ওয়ার্ড
গ. মাইক্রোসফট এক্সেল ঘ. স্কাইপে
সঠিক উত্তর
১. খ ২. ঘ ৩. ক ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. খ ১১. ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা