বাংলা: শূন্যস্থান পূরণকরণ
প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, ১৫ এপ্রিল পরীক্ষা শুরু হবে। বাংলা বিষয়ে ৪ নম্বর প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ করার ওপর। ৫টি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে ১ করে মোট ৫।
১. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই — হয়ে উঠবে আমাদের জীবন।
২. বিশ্ব–জগৎ দেখব আমি। আপন হাতের — পুরে।
৩. রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের — সম্পদ।
৪. কী হয়েছে, এত — হয়ে আছ কেন?
৫. ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের — রয়েছে।
৬. নূর মোহাম্মদ একজন — মুক্তিযোদ্ধা।
৭. আকাশ আমায় শিক্ষা দিল — হতে ভাই রে।
৮. মাটির তৈরি শিল্পকর্মকে — বলে।
৯. মুক্তিযুদ্ধে শহিদেরা মহান — হিসেবে চিরস্মরণীয়।
১০. বাংলাদেশের গাছে গাছে শোনা যায় — কলকাকলি।
১১. আঁধার আকাশে — মিটিমিটি করে চায়।
১২. রাজপুত্রের জন্য — বাজিয়ে রাখাল বড় সুখ পায়।
১৩. তিতুমীর যুদ্ধ করেছিলেন এ দেশের — বাঁচাতে।
১৪. — আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক।
১৫. জগদীশচন্দ্র বসুর ‘নিরুদ্দেশের কাহিনী’ বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক —।
১৬. আমি ভালোবাসি আমার নদীর —।
১৭. সব মুসলমান একে অন্যের —।
১৮. জলপরী বলল, আচ্ছা — কুড়াল আমি এনে দিচ্ছি।
১৯. সবুজ বনের — টিয়ে করে রে ঝিকমিক।
২০. দৈত্য এবার বলল, তোমার — কী শুনবে?
২১. পুলিশের গুলির মুখে আবু সাঈদ দুই হাত — করে দাঁড়ান।
২২. দেশের মাটি দেশের — নানা রকম বেশ।
২৩. আপন কাজে কঠোর হতে — দিল দীক্ষা।
২৪. বীরের — রঞ্জিত হলো দেশের মাটি।
২৫. সার্থক — আমার জন্মেছি এই দেশে।
২৬. প্রাণী, বৃক্ষলতা সবকিছুই — দান।
২৭. হাতিটার সে-কী — শরীর।
২৮. — ফলক বাংলার প্রাচীন শিল্প।
২৯. সূর্যসেনকে — ঝুলিয়ে হত্যা করা হয়।
৩০. হাত দিও না আমার শরীর ভরা — মাছে।
৩১. একই দেশ অথচ কত —।
৩২. প্রকৃতির অপার — সমুদ্রের নিচে রয়েছে।
৩৩. মাটির কাছে — পেলাম আমি শিক্ষা।
৩৪. দিনাজপুরের কান্তজির মন্দিরে — কাজ রেখেছে।
৩৫. দানশীলতার জন্য রণদাপ্রসাদ সাহাকে — বলে ডাকা হতো।
৩৬. ভাষাশহিদদের স্মৃতি রক্ষার্থে নির্মাণ হয় —।
৩৭. লোভী কাঠুরিয়া — করতে লাগল।
৩৮. সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া — টাকা পেল।
৩৯. বাঙালির ইতিহাস — সংগ্রামের ইতিহাস।
৪০. ছোট ছোট ফুল হাওয়াতে — মাথা।
৪১. আমােদর আছে নানা ধরনের —।
৪২. বাংলাদেশের প্রকৃতি ও — ভারি বৈচিত্র্যময়।
৪৩. — অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে।
৪৪. মুক্তিযুদ্ধ শুরু হলে নূর মোহাম্মদ শেখ — যোগ দেন।
৪৫. আমরা মেলা থেকে অনেক — কিনলাম।
৪৬. — ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প।
৪৭. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুর করেন —।
৪৮. চট্টগ্রামের বিখ্যাত — ছিলেন নতুনচন্দ্র সিংহ।
৪৯. জয়নুল আবেদিন ছিলেন একজন — চিত্রশিল্পী।
৫০. পথিক ক্লান্ত হয়ে অবশেষে — ওপর বসে পড়ল।
৫১. পৃথিবীর — ভাগ জল এক ভাগ স্থল।
৫২. কুকুরের কামড় খেয়ে করিমের — হয়েছে।
৫৩. স্নেহ–কণাগুলি — হয়ে ফুটে ওঠে।
৫৪. পিতা — হাত রেখে পুত্র দোয়া চাইল।
৫৫. উজির বাদশাহকে — করলেন।
৫৬. নদীর ধারে — দল বেঁধে উড়ে বেড়ায়।
৫৭. দশম হিজরিতে ছিল মহানবী (সা.) —।
৫৮. অন্যায়ভাবে মানুষকে — করো না।
৫৯. সব মুসলমান একে অনে৵র —।
৬০. মৃত্যুর কথা শুনে — মুখ শুকিয়ে গেল।
সঠিক উত্তর
১. সার্থক, ২. মুঠোয়, ৩. অমূল্য, ৪. তটস্থ,
৫. ক্ষত, ৬. বীরশ্রেষ্ঠ, ৭. উদার, ৮. মৃৎশিল্প,
৯. আত্মদানকারী, ১০. পাখপাখালির,
১১. তারারা, ১২. বাঁশি, ১৩. কৃষকদের,
১৪. শাহেনশাহ, ১৫. কল্পকাহিনি, ১৬. বালুচর, ১৭. ভাই, ১৮. তোমার, ১৯. হরিৎ,
২০. গোস্তাকি, ২১. প্রসারিত, ২২. মানুষ,
২৩. পাষাণ, ২৪. রক্তস্রোতে, ২৫. জনম,
২৬. প্রকৃতির, ২৭. বিশাল, ২৮. পোড়ামাটির,
২৯. ফাঁসিতে, ৩০. বোয়াল, ৩১. বৈচিত্র্য,
৩২. সম্ভার, ৩৩. সহিষ্ণুতা, ৩৪. টেরাকোটায়, ৩৫. দানবীর, ৩৬. শহিদ মিনার, ৩৭. হায় হায়, ৩৮. অনেক, ৩৯. লড়াই, ৪০. দোলায়,
৪১. উৎসব, ৪২. জনজীবন, ৪৩. সুন্দরবনের, ৪৪. যুদ্ধে, ৪৫. টেপাপুতুল, ৪৬. পোড়ামাটির,
৪৭. আলতাফ মাহমুদ, ৪৮. সমাজসেবক,
৪৯. বিখ্যাত, ৫০. খাটিয়ার, ৫১. তিন,
৫২. জলাতঙ্ক, ৫৩. খুশি, ৫৪. চরণে, ৫৫. কুর্নিশ, ৫৬. বকাবকি, ৫৭. বিদায় হজ, ৫৮. হত্যা,
৫৯. ভাই, ৬০. জেলের।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা