
জীববিজ্ঞান ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. ওয়াল্টার ফ্লেমিং কোথায় প্রথম কোষ বিভাজন লক্ষ করেন?
ক. সামুদ্রিক সালামান্ডার কোষে খ. সামুদ্রিক তিমি মাছে
গ. সামুদ্রিক জেলি ফিশে ঘ. সামুদ্রিক ওবেলিয়ায়
২. কোনটি নিউক্লিয়াসের বিভাজন?
ক. সাইটোকাইনেসিস খ. মেটাকাইনেসিস
গ. ক্যারিওকাইনেসিস ঘ. ইন্টারকাইনেসিস
৩. কোষ চক্রের কত সময় মাইটোসিস বিভাজনে ব্যয় হয়?
ক. ৫–১০ শতাংশ খ. ৩০–৪০ শতাংশ
গ. ৩০–৫০ শতাংশ ঘ. ৫০–৬০ শতাংশ
৪. ইন্টারফেজ পর্যায়ের নিউক্লিয়াসকে কী বলা হয়?
ক. গাঠনিক নিউক্লিয়াস খ. বিপাকীয় নিউক্লিয়াস
গ. সংশ্লেষীয় নিউক্লিয়াস ঘ. অগাঠনিক নিউক্লিয়াস
৫. কোষ চক্রের ইন্টারফেজ দশায় কত ভাগ সময় লাগে?
ক. ৫–১০ খ. ২০–৩০
গ. ২৫–৩০ ঘ. ৯০–৯৫
৬. অ্যানাফেজ দশায় ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে?
ক. মেটাসেন্টিক খ. সাবমেটাসেন্টিক
গ. অ্যাক্রোসেন্টিক ঘ. টেলোসেন্টিক
৭. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
৮. অ্যানাফেজ কী নামে পরিচিত?
ক. মধ্যপর্যায় খ. আদ্য পর্যায়
গ. গতি পর্যায় ঘ. অন্ত পর্যায়
৯. কোন জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশবিস্তার করে?
ক. Pteris খ. Riccia
গ. Chlamydomonas ঘ. Marchantia
১০. মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ কতটি ধাপে বিভাজিত হয়ে চারটি কোষ সৃষ্টি করে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১১. বেনেডিন ও হাউসার কোন জীবের গ্যামিটে হ্যাপ্লায়েড সংখ্যক ক্রোমোজোম লক্ষ করেন?
ক. Ascaris খ. Spirogyra
গ. Tenia ঘ. Ulothrix
১২. কত সালে স্ট্রাসবার্জার মিয়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন?
ক. ১৮৮৮ খ. ১৯৮২
গ. ১৯৮৩ ঘ. ১৯৮৮
১৩. কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়?
ক. ডিপ্লোটিন খ. লেপ্টোটিন
গ. ডায়াকাইনেসিস ঘ. প্যাকাইটিন
১৪. মিয়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিন্যাপসিস ঘটে?
ক. লেপ্টোটিন খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন
১৫. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপধাপে?
ক. লেপ্টোটিন খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন
১৬. ‘কায়াজমা’ তৈরি হয় কোন উপর্যায়ে?
ক. লেপ্টোটিন খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন
১৭. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
১৮. একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের দুটি নন–সিস্টার ক্রোমোটিডের মধ্যে অংশের বিনিময়কে কী বলে?
ক. ক্রসিং ওভার খ. টেস্ট ক্রস
গ. ব্যাক ক্রস ঘ. নন–ক্রসিং ওভার
১৯. প্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেন কে?
ক. রবার্ট হুক খ. সোয়ানসন
গ. থমাস হান্ট মর্গান ঘ. এরিনবার্গ
২০. থমাস হান্ট মর্গান কোন উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার লক্ষ করেন?
ক. গম খ. ভুট্টা
গ. ধান ঘ. আখ
সঠিক উত্তর
১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. গ ৯. গ ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা