
বাংলা: ক্রিয়ার কাল
প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, ১৫ এপ্রিল পরীক্ষা শুরু হবে। বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ক্রিয়ার কালের ওপর। ৫টি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে ১ করে মোট ৫।
# ক্রিয়াপদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপ
১. দীপা মায়ের ভাষায় কথা বলছে। (ভবিষ্যৎ)
উত্তর: দীপা মায়ের ভাষায় কথা বলবে।
২. রফিক, বরকত ভাষার জন্য জীবন দিবে। (অতীত)
উত্তর: রফিক, বরকত ভাষার জন্য জীবন দিয়েছে।
৩. বাতাসে তার প্রতিধ্বনি হবে। (বর্তমান)
উত্তর: বাতাসে তার প্রতিধ্বনি হচ্ছে।
৪. পাহাড় তার সুরের বাহার ছড়াবে।(বর্তমান)
উত্তর: পাহাড় তার সুরের বাহার ছড়াচ্ছে।
৫. বাজারে আগুন ধরে গিয়েছে। (ভবিষ্যৎ)
উত্তর: বাজারে আগুন ধরে যাবে।
৬. মৌমাছিটি ফুলের ওপর বসবে। (অতীত)
উত্তর: মৌমাছিটি ফুলের ওপর বসেছিল।
৭. বিশ্ব জগৎ দেখেছি আমি। (ভবিষ্যৎ)
উত্তর: বিশ্ব জগৎ দেখব আমি।
৮. মানুষ কেমন করে ঘুরছে? (ভবিষ্যৎ)
উত্তর: মানুষ কেমন করে ঘুরবে?
৯. শ্রেণিকক্ষে শিক্ষক আসছেন। (ভবিষ্যৎ)
উত্তর: শ্রেণিকক্ষে শিক্ষক আসবেন।
১০. তমাল পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখবে। (বর্তমান)
উত্তর: তমাল পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখছে।
১১. বাবু প্রতিজ্ঞা করে, সে ঘরে বসে থাকবে না। (অতীত)
উত্তর: বাবু প্রতিজ্ঞা করেছিল, সে ঘরে বসে থাকবে না।
১২. সুন্দরবনে গন্ডার আছে। (অতীত)
উত্তর: সুন্দরবনে গন্ডার ছিল।
১৩. জঙ্গলে হাতি এসেছে। (ভবিষ্যৎ)
উত্তর: জঙ্গলে হাতি আসবে।
১৪. আমাদের দেশে প্রচুর শকুন ছিল। (বর্তমান)
উত্তর: আমাদের দেশে প্রচুর শকুন আছে।
১৫. গোলপাতার বনে বাঘ উঁকি দিচ্ছে। (অতীত)
উত্তর: গোলপাতার বনে বাঘ উঁকি দিয়েছিল।
১৬. হরিণটি এদিকেই আসছে। (ভবিষ্যৎ)
উত্তর: হরিণটি এদিকেই আসবে।
১৭. শকুন আবর্জনা খাবে। (বর্তমান)
উত্তর: শকুন আবর্জনা খাচ্ছে।
১৮. মানুষ জঙ্গল ধ্বংস করে। (অতীত)
উত্তর: মানুষ জঙ্গল ধ্বংস করেছিল।
১৯. হাতিও নদীতে নেমে পড়ল। (ভবিষ্যৎ)
উত্তর: হাতিও নদীতে নেমে পড়বে।
২০. হাতি শিয়ালের কথা মনোযোগ দিয়ে শুনল। (ভবিষ্যৎ)
উত্তর: হাতি শিয়ালের কথা মনোযোগ দিয়ে শুনবে।
২১. শিয়াল নদীতে ঝাঁপ দিল। (ভবিষ্যৎ)
উত্তর: শিয়াল নদীতে ঝাঁপ দেবে।
২২. হাতিকে বাঁচাবে কে? (অতীত)
উত্তর: হাতিকে বাঁচিয়েছিল কে?
২৩. একটা হাতি বনে ঢুকে পড়ে। (অতীত)
উত্তর: একটা হাতি বনে ঢুকে পড়েছিল।
২৪. থরথর করে কেঁপে উঠল বন। (ভবিষ্যৎ)
উত্তর: থরথর করে কেঁপে উঠবে বন।
২৫. রাখালের সঙ্গে রাজপুত্রের বন্ধুত্ব হয়েছিল। (ভবিষ্যৎ)
উত্তর: রাখালের সঙ্গে রাজপুত্রের বন্ধুত্ব হবে।
২৬. বড় হয়ে রাজা রাখালকে মন্ত্রী বানাবে। (বর্তমান)
উত্তর: বড় হয়ে রাজা রাখালকে মন্ত্রী বানিয়েছিল।
২৭. রাজপুরী আলো করে রানি বসবাস করছিলেন। (ভবিষ্যৎ)
উত্তর: রাজপুরী আলো করে রানি বসবাস করবেন।
২৮. রাখাল মাঠে গরু চড়াবে। (বর্তমান)
উত্তর: রাখাল মাঠে গরু চড়াচ্ছে।
২৯. আসল রানি পিঠা তৈরি করেছিল। (বর্তমান)
উত্তর: আসল রানি পিঠা তৈরি করছে।
৩০. ফুলগুলো বাতাসে দুলছে। (ভবিষ্যৎ)
উত্তর: ফুলগুলো বাতাসে দুলবে।
৩১. অহনা গাছ থেকে ফুল তুলছে। (ভবিষ্যৎ)
উত্তর: অহনা গাছ থেকে ফুল তুলবে।
৩২. গাছে গাছে ফুল ফুটেছে। (ভবিষ্যৎ)
উত্তর: গাছে গাছে ফুল ফুটবে।
৩৩. সবাই অহনার গান শুনছিল। (বর্তমান)
উত্তর: সবাই অহনার গান শুনছে।
৩৪. তমাল বাবার কথায় মাথা নাড়ছিল। (বর্তমান)
উত্তর: তমাল বাবার কথায় মাথা নাড়ল।
৩৫. মাটিচাপা পড়ে যায় একেকটি নগর। (অতীত)
উত্তর: মাটিচাপা পড়ে গিয়েছিল একেকটি নগর।
৩৬. তাদের মধ্যে ব্যবসা-বাণিজ্য চলত। (ভবিষ্যৎ)
উত্তর: তাদের মধ্যে ব্যবসা-বাণিজ্য চলবে।
৩৭. বিহারটি নির্মিত হয়েছিল ৮ম শতাব্দীতে। (ভবিষ্যৎ)
উত্তর: বিহারটি নির্মিত হবে ৮ম শতাব্দীতে।
৩৮. এর দেয়াল ইট দিয়ে তৈরি হয়েছিল। (ভবিষ্যৎ)
উত্তর: এর দেয়াল ইট দিয়ে তৈরি হবে।
৩৯. তারা সাবধানতার সঙ্গে কাজটি করলেন। (অতীত)
উত্তর: তারা সাবধানতার সঙ্গে কাজটি করেছিলেন।
৪০. বাদশাহ ডাকলেন শিক্ষককে। (ভবিষ্যৎ)
উত্তর: বাদশাহ ডাকবেন শিক্ষককে।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা