তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ৫ম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়–৫
১. প্রেজেন্টেশনের একেকটি অংশকে কী বলা হয়?
ক. হ্যান্ড আউট খ. স্লাইড
গ. প্রেজেন্টেশন ঘ. লে-আউট
২. পাওয়ারপয়েন্টে একাধিক স্লাইডবিশিষ্ট একটি পৃষ্ঠাকে কী বলা হয়?
ক. হ্যান্ড আউট খ. লে-আউট
গ. স্লাইড ঘ. স্ট্রোক
৩. পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য নির্মিত খসড়াকে কী বলে?
ক. স্লাইড খ. ফিল
গ. স্লাইড লে-আউট ঘ. হ্যান্ড আউট
৪. প্রেজেন্টেশন বলা হয় কাকে?
ক. প্রতিটি প্রেজেন্টেশনের অংশকে খ. সব পৃষ্ঠাকে
গ. পাওয়ারপয়েন্ট ফাইলকে ঘ. পাওয়ারপয়েন্ট তৈরির খসড়াকে
৫. পাওয়ারপয়েন্ট স্লাইডে টেক্সট কোথায় লিখতে হয়?
ক. লে-আউটে খ. টেক্সট বক্সের ভেতরে
গ. থাম্বনেইলে ঘ. মেনু বারে
৬. Save কমান্ড কোন মেনুতে থাকে?
ক. এডিট খ. ফাইল
গ. টুলস ঘ. টেবিল
৭. প্রেজেন্টেশন সেভ করতে হলে কোন কমান্ডে যেতে হবে?
ক. ওপেন খ. ফাইল মেনুর Save
গ. এডিট মেনুর save as ঘ. Ctrl + O
৮. Save As ডায়ালগ বক্সের কোথায় ফাইলের নাম লিখতে হয়?
ক. save name খ. slide layout
গ. File name ঘ. save as
৯. স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য যা প্রয়োজন—
i. স্লাইড খোলা ও সিলেক্টেড রাখা ii. স্লাইডটি নিষ্ক্রিয় করে দেওয়া
iii. Design মেনুতে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. নতুন স্লাইড যুক্ত করার কিবোর্ড কমান্ড কোনটি?
ক. Ctrl + N খ. Ctrl + M
গ. Ctrl + O ঘ. Shift + M
১১. স্লাইড ট্রানজিশনের নমুনা দেখতে হলে—
i. Animations মেনুতে যেতে হবে ii. ট্রানজিশন নমুনার তির চিহ্নের ব্যবহার করতে হবে
iii. Apply to All বোতামে ক্লিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. Design মেনুর রিবনের একেবারে ডানের দিকে কোন অপশনটি থাকে?
ক. Format খ. slide show
গ. Background style ঘ. Transition sound
১৩. পাওয়ারপয়েন্টে Background style ড্রপ-ডাউন বারে click করলে কী পাওয়া যায়?
ক. কালার প্যাড খ. সলিড ফিল
গ. path ঘ. গ্র্যাডিয়েন্ট ও রঙের প্যালেট
১৪. ছবির আকার ছোট-বড় করা যাবে কিসের সাহায্যে?
ক. Remove খ. resize
গ. Blind ঘ. Animation
১৫. Insert Picture ডায়ালগ বক্সের মাধ্যমে কোন কাজটি করা হয়?
ক. ছবি মুছে ফেলা খ. ছবি যোগ করা
গ. ছবি সরানো ঘ. ছবি পাঠানো
১৬. ট্রানজিশন মূলত কী?
ক. স্লাইড খ. ইফেক্ট
গ. Hand out ঘ. ভিডিও
১৭. একটি Slide এ কয়টি Text বক্স লেখা থাকতে পারে?
ক. ২ খ. ৫
গ. ১৫ ঘ. একাধিক
১৮. Movie অপশনটি কোন মেনুতে পাওয়া যায়?
ক. Review খ. Insert
গ. view ঘ. Slide layout
১৯. কিবোর্ডের কোন বোতামে চাপ দিলে স্লাইড প্রদর্শিত হবে?
ক. F4 খ. F5
গ. F6 ঘ. F12
২০. স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে?
ক. থাম্বনেইল খ. আইকন
গ. বোতাম ঘ. টেক্সট
২১. অ্যাডোবি ফটোশপ কী?
ক. ছবি সম্পাদনার প্রোগ্রাম খ. ক্যামেরা
গ. স্ক্যানার ঘ. ডেটাবেজ সফটওয়্যার
২২. কোনটি কম্পিউটারে ছবি সম্পাদনার প্রোগ্রাম?
ক. ইলাস্ট্রেটর খ. ফটোশপ
গ. এক্সেল ঘ. অ্যাকসেস
সঠিক উত্তর
১. খ ২. ক ৩. গ ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. খ ২১. ঘ ২২. খ
*লেখক: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা