
গত ২২ এপ্রিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আয়োজন করেছিল ভার্চ্যুয়াল নবীনবরণ অনুষ্ঠান। স্প্রিং ২০২১ সেশনের ছাত্রছাত্রীদের স্বাগত জানাতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য অধ্যাপক মিঞা লুত্ফার রহমান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলী নূর।
অনলাইনের এই আয়োজনে বিইউবিটির শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতি ও অন্যান্য বক্তারা নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বিইউবিটি সব রকম সুবিধা নিয়ে তৈরি। এসব সুবিধা সঠিকভাবে কাজে লাগাতে পারলে তারা পেশাজীবনে সফল হবে।’