চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২ জুলাই

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জুলাই ওরিয়েন্টেশনের পর ৫ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানা যায়। গত বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ব্যাপারে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন। ৯৩১টি আসনই পূর্ণ হয়েছে, আপাতত কোনো ফাঁকা নেই। যদি ফাঁকা হয়, তবে মেধাতালিকা অনুযায়ী ডাকা হবে।’

উল্লেখ্য, এর আগে, গত ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়। ২৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ বছর বিশ্ববিদ্যালয়টিতে ৯৩১টি আসনে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন।