কারিগরির ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্টি এবং ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষের ক্লাস ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বর্ষপঞ্জি ২০২৬ থেকে এ তথ্য পাওয়া গেছে।
বর্ষপঞ্জিতে কয়েকটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো বর্ষপঞ্জি ২০২৬ ও প্রবিধান-২০২২ অনুযায়ী ক্লাস রুটিন (ব্যবহারিকসহ) তৈরি করে বোর্ডে (csagribteb@gmail.com) পাঠাতে হবে। এ বছরের ১২-১৫ আগস্ট পর্যন্ত পরবর্তী পর্বের ক্লাস শুরুর প্রস্তুতি (পাঠ পরিকল্পনা, শিক্ষকগণের প্রশিক্ষণ/ব্রিফিং, ডিজিটাল কনটেন্ট তৈরি, ব্যবহারিক ক্লাসের জন্য ল্যাব/ফিল্ড ল্যাব প্রস্তুতকরণ) নিতে হবে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ প্রতিষ্ঠান খোলা রেখে সংশ্লিষ্ট দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদ্যাপন করতে হবে; ‘makeup’ বিষয়সমূহের ক্লাস একই সঙ্গে অনুষ্ঠিত হবে এবং ‘makeup’ বিষয়সমূহ রুটিনে সমন্বয় করতে হবে; ২০২৬ খ্রিষ্টাব্দের সরকার কর্তৃক ঘোষিত ছুটির সঙ্গে সমন্বয়যোগ্য; সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন করতে হবে; প্রথম পর্বের সিলেবাস পরীক্ষার আগে শেষ করার জন্য প্রয়োজনে অতিরিক্ত ক্লাস প্রতিষ্ঠানভিত্তিক পরিকল্পনা করে নিতে হবে; ২১ মে ২০২৬ তারিখে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের বোর্ড সমাপনীর পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ হবে (সম্ভাব্য); ১৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রথম, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের বোর্ড সমাপনীর পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ হবে (সম্ভাব্য)।