জাপান সোসাইটি ফর প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যৌথ রিসার্চ প্রজেক্ট প্রকল্পে প্রস্তাব আহ্বান করেছে। ২০২৪ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবেন।
গবেষণার বিষয়
*হিউম্যানিটিস
*সোশ্যাল সায়েন্সেস
*ন্যাচারাল সায়েন্সেস
জেএসপিএস ও ইউজিসির যৌথ রিসার্চ প্রজেক্ট প্রকল্পে আবেদন জমার জন্য কিছু যোগ্যতা নির্ধারণ করা আছে। তা হলো—
*আবেদনকারী প্রার্থীকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।
*বাংলাদেশের আবেদনকারীকে একজন জাপানিজ প্রিন্সিপাল রিসার্চার নির্বাচন করতে হবে। যৌথভাবে গবেষণার বিষয়ে জাপানিজ প্রিন্সিপাল রিসার্চারের সম্মতিপত্র অবশ্যই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ওই পত্রে জাপানে ভ্রমণের মেয়াদের কথা উল্লেখ থাকতে হবে।
*প্রার্থীকে বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় পরিচালিত কোনো গবেষণাপ্রতিষ্ঠানের শিক্ষক/গবেষক হতে হবে।
*গবেষণাকর্মে পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রকাশনা থাকতে হবে এবং প্রকাশনার তালিকা আবেদন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে।
নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে সংশ্লিষ্ট সব তথ্যের স্ক্যান কপি ও সফট কপি আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ইউজিসি কমিশনের সচিব বরাবর iccugcbd@gmail.com ই-মেইলে পাঠাতে হবে।
জেএসপিএস-ইউজিসি যৌথ প্রকল্পে বিস্তারিত তথ্য পাবেন এই লিংকে। http://ugc.portal.gov.bd/sites/default/files/files/ugc.portal.gov.bd/page/07158cac_78b2_4ba0_b410_ff610a853c56/2023-07-20-06-42-14686a6f4d2e8c9d224762a9a9306e15.pdf