
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো আয়োজিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’-এ অংশ নিচ্ছে আন্তর্জাতিক শিক্ষাপরামর্শক প্রতিষ্ঠান ‘এডুকেশন অ্যাট’ (Education AT)।
আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এ আয়োজন। পাশাপাশি ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে চলবে ১০ দিনব্যাপী অনলাইন ফেয়ার।
এবারের আয়োজনে এডুকেশন অ্যাটের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তির যোগ্যতা, টিউশন ফি, বৃত্তি ও ভিসাপ্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিতে পারবেন।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এডুকেশন অ্যাট এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, স্পেন, ইতালি, ডেনমার্ক, সাইপ্রাস, গ্রিস, মাল্টা, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, সুইডেন, ফিনল্যান্ড, বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানা যাবে।
৪৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি অ্যাফিলিয়েশন
বিশ্বের বিভিন্ন দেশের ৪৫০টির বেশি বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি অ্যাফিলিয়েশন রয়েছে প্রতিষ্ঠানটির। প্রতিবছর অসংখ্য শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে সহায়তা করছে তারা। প্রতিষ্ঠানটিতে রয়েছেন ১৩০ জন পেশাদার শিক্ষার্থী পরামর্শক। এদের মধ্যে পিআইইআর (PIER), এনএএফএসএ (NAFSA) এবং আইসিইএফ (ICEF)-এর প্রশিক্ষণ ও স্বীকৃতিসংশ্লিষ্ট কাউন্সেলর রয়েছেন, যাঁরা আন্তর্জাতিক উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের নির্ভরযোগ্য ও বাস্তবভিত্তিক তথ্য দিতে কাজ করেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালা, একাডেমিক যোগ্যতা, ইংরেজি ভাষাদক্ষতার শর্ত, সম্ভাব্য বৃত্তি, টিউশন ফি ও ভিসা আবেদনের প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দেশ ও বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন ভিন্ন শর্ত সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতেও গুরুত্ব দেয় এডুকেশন অ্যাট।
বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে ভিসাপ্রক্রিয়া পর্যন্ত সহায়তা
বিদেশে পড়াশোনার পরিকল্পনায় অনেক শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয় নির্বাচন, ইংরেজি ভাষাদক্ষতার শর্ত, শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তায় থাকেন। বিশেষ করে কোন দেশে, কোন বিশ্ববিদ্যালয়ে নিজের একাডেমিক প্রোফাইল অনুযায়ী আবেদন করা সম্ভব, কোথায় বৃত্তির সুযোগ রয়েছে কিংবা কীভাবে ভর্তি ও ভিসাপ্রক্রিয়া শুরু করতে হবে, এসব বিষয়ে প্রয়োজন হয় সঠিক ও হালনাগাদ তথ্যের।
এডুকেশন অ্যাটের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা, পছন্দের বিষয়, আর্থিক সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচনে পরামর্শ নিতে পারেন। পাশাপাশি ভর্তি আবেদন, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, স্কলারশিপের সম্ভাবনা যাচাই ও ভিসা আবেদনের প্রস্তুতিতেও সহায়তা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
বর্তমানে বাংলাদেশের ঢাকা ও সিলেটের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও এডুকেশন অ্যাটের কার্যক্রম রয়েছে। শিক্ষার্থীদের সেবা দিতে প্রতিষ্ঠানটির রয়েছে পৃথক অ্যাডমিশন ও কমপ্লায়েন্স টিম।
এডুকেশন অ্যাটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুধু একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই যথেষ্ট নয়। একজন শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা, আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় সঠিক দেশ, বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রশিক্ষিত ও অভিজ্ঞ কাউন্সেলরদের মাধ্যমে শিক্ষার্থীদের নির্ভরযোগ্য তথ্য ও সঠিক দিকনির্দেশনা দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য, যাতে তাঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পিত সিদ্ধান্ত নিতে পারেন।’
এবারের স্টাডি অ্যাব্রোড ফেয়ারে এডুকেশন অ্যাটের অংশগ্রহণের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা এক জায়গায় বিভিন্ন দেশের পড়াশোনার সুযোগ সম্পর্কে ধারণা নিতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকেরা নিজেদের প্রশ্ন নিয়ে সরাসরি অভিজ্ঞ শিক্ষা পরামর্শকদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন।