সিমাগো র‍্যাঙ্কিং ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির সাফল্য

স্পেনের শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং-২০২৬ প্রকাশিত হয়েছে। ২০২৬ সালের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সার্বিক মূল্যায়নে ২য় স্থান এবং ইনোভেশন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি।

সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাপী ১০,৮২৭টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে মূল্যায়ন করা হয়েছে। দেশভিত্তিক উপাত্ত অনুযায়ী সাউথইস্ট ইউনিভার্সিটি ইনোভেশন ক্যাটাগরিতে প্রথম স্থানে আছে। এই অর্জন বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান সামাজিক ও একাডেমিক প্রভাবের স্বীকৃতি বহন করে এবং জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এর অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। একই সঙ্গে এটি দেশের উচ্চশিক্ষা খাতে শিক্ষাগত উৎকর্ষের কেন্দ্র হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটির অবস্থানকে শক্তিশালী করেছে এবং মানসম্মত শিক্ষা প্রদানে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।

সাউথইস্ট ইউনিভার্সিটি–সংশ্লিষ্ট সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে।